Monday , 15 April 2024 | [bangla_date]

দিনাজপুরে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালায় যুগ্ম সচিব

দিনাজপুরে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালায় যুগ্ম সচিব
তথ্য অধিকার আইন বাস্তবায়ন হলে সরকারি দপ্তর
গুলোর সাথে নাগরিকদের সুসম্পর্ক তৈরি হবে
বাংলাদেশ সচিবালয় ঢাকা সমাজকল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) সৈয়দ মেহেদী হাসান বলেছেন, তথ্য অধিকার আইন বাস্তবায়ন হলে সরকারি দপ্তরগুলোর সাথে নাগরিকদের সুসম্পর্ক তৈরির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের অংশগ্রহন বৃদ্ধি হবে। তাই আমাদের তথ্য অধিকার আইন বাস্তবায়নের ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধি করা এবং আইনের ব্যবহার জোরদার করার কাজটি এখন সময়ের ব্যাপার।
সোমবার দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের কমপ্লেক্স সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুরের আওতাধীনগন ও অংশীজন সমন্বয় তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়ন শীর্ষক কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ময়নুল হক এর সভাপতিত্বে তথ্য অধিকার বাস্তবায়নের উপর মুক্ত আলোচনা করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মেহেদী হাসান, দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, খানসামা উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী লায়ন, কাহারোল ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মৌসুমী আক্তার, চিরিরবন্দর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়লা বানু, অনামিকা পান্ডে, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক মোঃ সালাউদ্দীন আহম্মেদ, কাশী কুমার দাস, ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামানসহ বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা সমাজসেবা কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সাবেক তিন এমপি এবং তৎকালীন ডিসি-এসপিসহ ১৫৪জনের নামে মামলা \ তদন্ত সাপেক্ষে এজাহারভুক্ত করার নির্দেশ আদালতের

পীরগঞ্জে রংধনু বহুমুখী সমবায় সমিতির অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

থাইল্যান্ডের স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহনে যাচ্ছে দিনাজপুরের ৩ প্রতিযোগী শিক্ষার্থী

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে কোভিড-১৯ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় সভা

পঞ্চগড়ে অসহায় দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম সানুর শোক সভা

পীরগঞ্জে ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির বার্ষিক বনভোজন

দিনাজপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত