Friday , 5 April 2024 | [bangla_date]

দিনাজপুরে ফেন্সিডিলসহ আটক-১

দিনাজপুরে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক সবুজ (৩২) কে আটক করেছে তারা। জব্দ করেছে মাদক বহনে ব্যবহৃত অটোরিক্সা।
বৃহস্পতিবার দিনাজপুর জেলার বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তৈয়বপুর বটতলা আদর্শ দারুত তাকওয়া আল ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসার সামনে দিনাজপুর-ধুকুরঝাড়ি সড়কের অভিযান চালিয়ে একটি অটোবাইক থেকে মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক সবুজকে আটক করে র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। এসময় আটককৃতের কাছ থেকে ৪শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন তারা।
আটককৃত মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক সবুজ উপজেলার শহরগ্রাম ইউনিয়নের মো. জালাল উদ্দিনের ছেলে।
বিষযটি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ দিনাজপুর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. জাহিদুর রহমান। এ ঘটনায় আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে বিরল থানায় মামলা করে তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

‘তারুণ্যের উৎসব’ উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুরে ফুটবল প্রতিযোগিতা ও প্রতিভাবান খেলোয়াড় বাছাই

বীরগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এমপি জাকারিয়া জাকা’র মতবিনিময়

রাণীশংকৈলে বউমার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

পীরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে বই মেলার উদ্বোধন

শান্তিপুর্ণ নিবার্চন নিশ্চিত করতে প্রস্তুুত বোচাগঞ্জ থানা পুলিশ চলছে বডি ক্যামেরার ট্রাইল

কাহারোলে বিজয় দিবস পালিত

বীরগঞ্জে ঈদে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে লাশ হয়ে ফিরলেন রিফাত

বীরগঞ্জে লাল সবুজের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে যে কোন দুর্যোগে বাংলাদেশ কম ক্ষতিগ্রস্ত হয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি