Thursday , 4 April 2024 | [bangla_date]

দিনাজপুরে মৌখামারীদের মিলন মেলা ও ইফতার মাহফিল

দিনাজপুরে মৌখামারীদের মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনাজপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে দিনাজপুর মৌচাষী সমিতির আয়োজনে ও রংপুর বিভাগীয় মৌচাষী সমিতির সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিক মৌপালন কর্মসূচি দিনাজপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উত্তরবঙ্গ মৌচাষী সমিতির সহ-সভাপতি আব্দুর রশিদ, রংপুর বিভাগীয় মৌচাষী সমিতির সাধারণ সম্পাদত মনির হোসেন, দিনাজপুরের চাষী মোঃ মোসাদ্দেক হোসেন, আব্দুল হান্নান, রাজশাহী মৌচাষী সমিতির সভাপতি শামসুর রহমান, শিশির শাহা, আবু বক্কর সিদ্দিক সুজন প্রুমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বর্তমানে মৌচাষীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিচুর মৌসুমে বহিরাগত ও রেজিস্ট্রেশন বহির্ভূত মৌচাষীদের সঙ্গে সমন্বয় থাকা দরকার। একই এলাকায় প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে মৌখামার স্থাপন করা হলে তুলনামূলক ভাবে কম মধু উৎপাদন হবে। এতে করে খামারীরা লোকসানের সম্মুখীন হবেন। মধুর মান ঠিক রেখে মধু উৎপাদন করার তাগিদ দেন উপস্থিত বক্তারা।
মৌখামারীদের মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের ৫০ জন মৌখামারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বিবেকানন্দ সাহিত্য উৎসব

জেলার সার্বিক সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাই — রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসক

জাঁকজমক ভাবে প্রথমবার রহিমানপুরে ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

কাহারোলে খনতায় সন্ত্রাসীদের হামলায় পঙ্গু প্রায় আঃগফুর বিচারকের দ্বারে দ্বারে

‘শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে সীমান্তে অবৈধ পারাপারের সময় ৪ জন আটক

বিরলে বিদুৎস্পৃষ্ট হয়ে ধান ব্যবসায়ীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের  গড়েয়া ইউনিয়নে ১৩ তম হজ্ব প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে ১৩ তম হজ্ব প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠান

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য আহত

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও বনভোজন