Friday , 5 April 2024 | [bangla_date]

দিনাজপুর আর্ট একাডেমীর উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতায় স্বরূপ বকসী বাচ্চু চিত্রাংকন চর্চার মাধ্যমে ক্ষুদে চিত্র শিল্পীদের মাঝে দেশপ্রেম সৃষ্টি করতে হবে

দিনাজপুরের প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, চিত্রাংকন চর্চার মাধ্যমে ক্ষুদ্রে চিত্র শিল্পীদের মাঝে দেশপ্রেম সৃষ্টি করতে হবে। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা লালন ও ধারণ করতে ক্ষুদে শিল্পীদের মেধা বিকাশের ক্ষেত্রে দেশাত্ববোধ জাগ্রত হবে। আজকের এই ক্ষুদে চিত্র শিল্পীরা একদিন দেশ ও জাতির কাছে একজন বড় চিত্র শিল্পী হিসেবে দিনাজপুর জেলার ও তাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে। তাই আমাদের সন্তানদের পড়াশুনার পাশাপাশি চিত্রাংকন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে হবে।
বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনের এম আব্দুর রহিম অডিটরিয়ামে দিনাজপুর আর্ট একাডেমী আয়োজিত ও টিটি কালারস্ পরিচালিত ঈদ চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দিনাজপুর আর্ট একাডেমীর পরিচালক এ.এ. সাঈদ রুবেল সভাপতিত্ব করেন। তিনি তার সমাপনী বক্তব্যে বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য শিশুদের মাঝে ঈদের বিনোদন গড়ে উঠার লক্ষে এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা। আমার বিশ্বাস শিশুরা তাদের মন ও মেধার বিকাশ ঘটাতে চিত্রাংকন চর্চা যথেষ্ট অবদান রাখবে। উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় ১০০ জন ক্ষুদ্রে চিত্র শিল্পী অংশগ্রহন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাজনৈতিক-সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা প্রচারের লক্ষ্যে পঞ্চগড়ে অবহিতকরণ সভা

দিনাজপুরে তেভাগা পরিষদের আলোচনা সভায় বক্তারা বৈষম্যবিরোধী শ্রেণি সংগ্রাম শুরু হয়েছিল তেভাগা আন্দোলনের মধ্য দিয়ে

হিলি স্থলবন্দর দিয়ে  আমদানি-রপ্তানি চালু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

বুধবার থেকে ২২ দিন ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ

লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে  ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস -এর বিদায় ও সংবর্ধনা

কাউন্সিলর যখন কুখ‍্যাত মটরসাইকেল চোর, গ্রেপ্তার করেছে হরিপুর পুলিশ

দিনাজপুরে তৃণমূলের মানুষও মাতালেন সাংস্কৃতিক সন্ধ্যায়

ঠাকুরগাঁওয়ে ভুল্লিতে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধীদের মাঝে দূর্গা পূজার উপহার সামগ্রী বিতরন