Saturday , 6 April 2024 | [bangla_date]

দিনাজপুর সদর হাসপাতালের সাবেক সার্জন ডা. আনোয়ারুল হকের ইন্তেকাল

দিনাজপুর সদর হাসপাতালের সাবেক সার্জন ও প্রখ্যাত চিকিৎসক ডা. মো. আনোয়ারুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নালিল্লাহির রাজিউন)। ৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
ডা. মো. আনোয়ারুল হক ১৯৭৯ সাল হতে ২০০৯ সাল পর্যন্ত প্রায় ৩০ বছর দিনাজপুর সদর হাসপাতালে প্রধান সার্জনের দায়িত্ব পালন করেছিলেন। একই সময়ে পাহাড়পুর এলাকায় আহসান ক্লিনিক নামের একটি ব্যক্তিগত ক্লিনিক পরিচালনা করেন। দিনাজপুরে অবস্থানকালে সার্জন হিসেবে প্রচুর সুনাম অর্জন করেন এই চিকিৎসক। মৃত্যুর পরদিন ৫ এপ্রিল শনিবার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালিতে ডা. আনোয়ারুল হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. শেখ আব্দুর রশিদ শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জুলাই শহীদ দিবস- ২০২৫ স্মরণে হাবিপ্রবিতে আলোচনা সভা

অতিরিক্ত তরমুজ খেলে হবে যেসব সমস্যা

বীরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে শালী ধর্ষনের অভিযোগে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুড়ের মামলা — দুলাভাই আটক

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পীরগঞ্জে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে বহু বাঁধ সেচ প্রকল্প এলাকায় ধান কাটা উপলক্ষে নবান্ন উৎসব

পঞ্চগড়ে অজ্ঞাত রোগে চারটি গাভী হারানো শ্রমিক মজনু মিয়াকে গাভি উপহার দিলেন জেলা প্রশাসক

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে আব্দুল মজিদ আপেল বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত

মলমপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে অচেতন সৌরাভ,  স্থানীয়দের সহায়তায় ঘরে ফেরা

মলমপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে অচেতন সৌরাভ, স্থানীয়দের সহায়তায় ঘরে ফেরা