Tuesday , 30 April 2024 | [bangla_date]

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল।
২৮ এপ্রিল (রোববার) সকাল ১০টায় দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজপরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল বলেন, মানুষের মত মানুষ হতে হলে, নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ও দেশের সেবায় নিয়োজিত থাকতে সু-শিক্ষায় শিক্ষিত হতেই হবে।
দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা সি.এস.সি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের বিশপ সেবাস্টিয়ান টুডু, সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ কস্তা, প্রভাষক সুব্রত ঘোষ, দশম শ্রেণির ছাত্রী মুনতাশা প্রমুখ।
সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শনে এলে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল-কে ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা সি.এস.সি ও শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শহরের তিন দোকানের ১৩৮ স্মার্টফোন চুরি

ঠাকুরগাঁওয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন

সাদাত ক্যাডেট ও কমেন্ট একাডেমিক কোচিং সেন্টারের মেধাবৃত্তি পরীক্ষা

কচুর ভালো ফলনে খুশি চাষিরা

বাংলাদেশের সম্প্রীতি নষ্টের চক্রান্তে যারা লিপ্ত তারা জাতীয় শত্রু -মনোরঞ্জন শীল গোপাল এমপি

এমপিওভুক্তির দাবীতে ও ঢাকায় শিক্ষাদের কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

চিরিরবন্দরে রঙিন ফুলকপি চাষে মতিয়ারের বাজিমাত

বীরগঞ্জে ঢেপা নদী ভাঙ্গনে, দুশ্চিন্তায় নদী পাড়ের অসহায় মানুষ

পঞ্চগড়ে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে বাছাই

রাণীশংকৈলে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত