Monday , 15 April 2024 | [bangla_date]

দিনাজপুর হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে হামলা, প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের রেল বাজার হাটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ করায় দিনে দুপুরে দুই ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে খাজনা আদায়কারীরাসহ তাদের ভাড়াটে বাহিনী।
প্রতিবাদ জানিয়ে রবিবার সন্ধ্যায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে বিচারের আওয়তায় আনার দাবীতের সাধারণ ব্যবসায়ীরা মানববন্ধন পালন করেন। দুপুরে দিনাজপুর পৌরসভার রেলবাজার হাটের আলুহাটিতে এই হামলার ঘটনা ঘটে।
আহত কৃষ্ণ চন্দ্র দাস দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করায় তার কানের নথিতে চারটি সেলাই পড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। অপর ব্যবসায়ী বাপ্পি কুন্ডু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় রয়েছেন। ব্যবসায়ীরা কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বক্তারা বলেন, কৃষ্ণ চন্দ্র দাস দীর্ঘদিন যাবত দিনাজপুরের রেলবাজার হাটে আদা রসুন হলুদ মরিচের পাইকারি ব্যবসা করেন। একটি ব্যবসা প্রতিষ্ঠান হওয়ায় তিনি একটি প্রতিষ্ঠান থেকেই খাজনা প্রদান করে আসছেন। হঠাৎ খাজনা আদায়কারী ব্যক্তিরা তার দোকান থেকে দুই থেকে তিন প্রকারের খাজনা প্রদান করতে হবে বলে নির্দেশনা প্রদান করেন। এতে ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দাস একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে একের অধিক খাজনা প্রদান করার কোন নির্দেশনা নেই বলে তিনি জানিয়ে দেন। খাজনা আদায়কারী ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের কিছু মালামাল ছিন্ন ভিন্ন করে ফেলে এবং তার দোকানের ক্যাশ বাক্স হতে নগদ টাকা লুট করে নিয়ে যায়। কৃষ্ণচন্দ্র দাস এতে প্রতিবাদ করার কারণে কাঠের টুল দিয়ে আঘাত করে তার বাম কানের গোড়ালি ফেটে যায়। কানের গোড়ালি রক্তাক্ত হয়ে গেলে ৩টি সেলাই প্রদান করা হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর অপারেশন সিদ্দিকুর রহমান বলেন, হাটের ব্যবসায়ীরা থানায় অভিযোগ দায়ের করেছেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক বিদ্যালয়গুলোকে আধুনিকায়ন করে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে- ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেন

মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

দিনাজপুরে মোশান ভিউ মোবাইলের আউটলেট চালু হ্যালো রেনেসাঁ শপে

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই নির্ভয়ে নির্বিঘ্নে রথ উৎসবে সকল মানুষ সমবেত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল

দীপশিখা দিনাজপুরের উদ্যোগে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রতিবন্ধী যুবদের জন্য “অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

দীপশিখা দিনাজপুরের উদ্যোগে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রতিবন্ধী যুবদের জন্য “অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ঠাকুরগাঁও শহিদ মিনারে মানুষের ঢল

ইউএনও’র অপসারণের দাবিতে পার্বতীপুরে অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে শিক্ষা এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা–হাবিপ্রবি ভিসি

বালিয়াডাঙ্গীতে মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি দোকান মালিককে২৮ হাজার টাকা জরিমানা