Wednesday , 10 April 2024 | [bangla_date]

দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল

দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল

দিনাজপুরের সর্বাধিক প্রচারিত দৈনিক উত্তর বাংলা পত্রিকার সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমানের শ্বাশুড়ি এবং দৈনিক উত্তর বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক এবং নারী সংগঠনের অন্যতম নেত্রী জিনাত রহমানের মাতা আছিয়া বেগম গত ৬ এপ্রিল শনিবার দিবাগত রাতে ঢাকার সোহরাওয়ার্দী বিশেষায়িত হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মৃত্যুকালে মরহুমা আছিয়া খাতুন ২ কন্যা, ৫ পুত্র, অনেক নাতি নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। ৭ এপ্রিল রোববার বাদ জোহর নারায়ণগঞ্জের গ্রামের বাড়ির মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে তার স্বামীর কবরের পাশে দাফন করা হয়।
মো: মতিউর রহমানের শ্বাশুড়ি এবং জিনাত রহমানের মা আছিয়া বেগমের মৃত্যুতে অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, জাতীয় সাংবাদিক সোসাইটি, দৈনিক উত্তরবাংলা পরিবার, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠন এবং শোক প্রকাশ করেছেন।
জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদ এবং মহাসচিব নাসির উদ্দীন বুলবুল এক শোক বিবৃতিতে মরহুমার আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের এ শোক সহ্য করার তৌফিক প্রদানের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মোল্লাপাড়ার সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলমের স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির

বিশ্বব্যাংকের গবেষণায় ঢাকায় মাথাপিছু ২৪ কেজি বাইরে ৯ কেজী প্লাস্টিক ব্যবহার

বীরগঞ্জে বিএনপির সভাপতি মনজুরুল কে ফুলের শুভেচ্ছা-নবগঠিত শ্রমিক দলের

রাণীশংকৈলে গাঁজাসহ আটক ৩

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর নৈতিক শিক্ষায় আলোকিত করে তুলতে হবে —হুইপ ইকবালুর রহিম

তেঁতুলিয়ার মেধাবী ছাত্র রংপুর কার্মাইকেল কলেজের মামুনুর রশিদ ব্লাড ক্যানসাররোগে আক্রান্ত তার চিকিৎসা জন্য অর্থের প্রয়োজন

দূর্গা পূজা উপলক্ষে হরিপুর থানা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

দিনাজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচজন কর্মকর্তা কর্মচারীকে শুদ্ধাচার পুরষ্কার প্রদান

দিনাজপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা

দিনাজপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা

সাফ জয়ী ফুটবলার শান্তি মার্ডিকে সংবর্ধনা জানালো উপজেলা প্রশাসন