Monday , 15 April 2024 | [bangla_date]

নবাবগঞ্জে ধানের জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট

নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের নবাবগঞ্জে বিনোদনগর ইউনিয়নের গাজীপুর মৌজায় এক কৃষকের জমিতে রাতের আধারে বিষ স্প্রে করে ধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ধান নষ্ট হওয়ায় দিশাহারা ওই জমির কৃষক মমিনুর ইসলাম।
রোববার সরেজমিনে দেখা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজিপুর গ্রামের মমিনুর ইসলাম এর ৩৮ শতক জমিতে বিষ প্রয়োগ করে ধান নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থ চাষী মমিনুর ইসলাম ।
অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক মমিনুর ইসলামের দীর্ঘদিন ধরে ভোগ দখলকতৃ জমি দীর্ঘদিন ধরে জোর পূর্বক দখলের চেষ্টা করে আসছেন একই গ্রামের মো: নুরজামান এবং বর্ণিত জমির বিষয় নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। পরে চলতি মৌসুমে বর্নিত জমিতে হাইব্রিড ধান রোপন করা হয়েছে। এবং ধান রোপনের পর থেকেই তারা বিভিন্ন হুকমি দিয়ে আসছে। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে তারা পূর্ব শত্রæতার জের ধরে ফসলি জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে দেয়।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার (ওসি) তৌহিদ ইসলাম বলেন, থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে গ্রেফতার আতঙ্কে এলাকাবাসী !

হাবিপ্রবিতে সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড  স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

হাবিপ্রবিতে সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার

দিনাজপুরে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা

পঞ্চগড়ের-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদের উঠান বৈঠক

উৎসবমুখর পরিবেশে বই বিতরণ নতুন বছরে নতুন বই পেল বীরগঞ্জের শিক্ষার্থীরা

রাণীশংকৈলে ওসি পরিচয়ে চাঁদাবাজির ১ মাস উদঘাটন হয়নি আসল রহস্য

শত বছরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির বার্ষিক সাধারন সভা

বীরগঞ্জ পৌর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পঞ্চগড়ে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আমিনুল ইসলাম মারা গেছেন