Wednesday , 10 April 2024 | [bangla_date]

নানান আয়োজনে দিনাজপুর অঞ্চলের স্কাউটস দিবস উদযাপন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \৮ এপ্রিল দেশব্যাপী বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে। দিবসের এবছরের প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে দিনটি উদযাপনে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলে দিনব্যাপী নানান কর্মসূচি পালন করে। দিবসটি উপলক্ষে সকালে দিনাজপুরের দশমাইলস্থ আঞ্চলিক স্কাউট কার্যালয়ে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করেন আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ ও আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ।
সোমবার সকাল ১০ ঘটিকায় আঞ্চলিক সহ সভাপতি মোঃ মহিউদ্দিন ও কোষাধ্যাক্ষ মোঃ মনজুরুল হক এর নেতৃত্বে কাব স্কাউট, স্কাউট, রোভার ও স্কাউটারগণ বর্নাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এসময় তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে।
শোভাযাত্রাটি আঞ্চলিক স্কাউট কার্যালয় হয়ে দশমাইল মোড়ে শেষ হয়। দিনব্যাপী পালিত এ দিবস উপলক্ষ্যে কাব, স্কাউট ও রোভারদের নিয়ে অঞ্চল তাৎক্ষনিক কুইজ, কবিতা আবৃত্তি, দেশগান প্রতিযোগিতার আয়োজন করে। অংশগ্রহণকারীরা অঞ্চলে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বুদ্ধকরণ ও বৃক্ষরোপন কর্মসূচিও পালন করে।
পরে বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউটসের সহকারি পরিচালক মোঃ সৈকত হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্র মেরামতের রূপরেখার ৩১দফা নিয়ে বিএনপির সাংগঠনিক কর্মশালায় সকল রাজনৈতক দলের রাজনীতি করার অধিকার ফিরে এসেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাত দরে —ব্যারিস্টার রুমিন ফারহানা

৭ মার্চ সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

নবাবগঞ্জে বোরো রোপন কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক-শ্রমিকরা

হরিপুরে আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নব নির্বাচিত কার্যকরি কমিটির কর্মকর্তাদের নাম ঘোষনা রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ৫০তম এজিএম মুলতবি

কাহারোলে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন ওস্মারকলিপি

রাণীশংকৈলে ৫০ বছর পৃর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন করল কেন্দ্রীয় হাইস্কুল

ভিডিও কনফারেন্সর মাধ্যমে পীরগঞ্জে ৯টি উন্নয়ন স্থাপনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হাবিপ্রবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত

বোদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত