Tuesday , 23 April 2024 | [bangla_date]

নাশকতার মামলায় ঘোড়াঘাট পৌর মেয়রসহ বিএনপির ৫ নেতা কারাগারে

নাশকতার মামলায় ঘোড়াঘাট পৌর মেয়রসহ  বিএনপির ৫ নেতা কারাগারে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ নাশকতার মামলায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর মেয়রসহ বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার আসামিরা দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন–ঘোড়াঘাট পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহŸায়ক সাদ্দাম খন্দকার, যুগ্ম-আহŸায়ক রায়হান মিয়া, উপজেলা ছাত্রদলের নেতা সোহেল প্রধান ও পৌর বিএনপির সদস্য মিলন মিয়া। সবাই নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলা সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে নাশকতা পরিকল্পনার অভিযোগে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বিএনপি নেতা মাহফুজার রহমান লাভলুর চাঁতাল থেকে বিএনপি-জামায়াতের তিন নেতা কর্মীকে আটক করে পুলিশ।
ওই ঘটনায় গত বছরের ১৬ অক্টোবর উপজেলার পালশা ইউনিয়নের পালশা গ্রামের বাসিন্দা শেখ বদিউজ্জামান (৫৪) বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করেন, মামলা নম্বর-৯। মামলায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ ৪২ জনকে আসামি করা হয়। মামলায় থানা–পুলিশ ১৫টি ককটেল সাদৃশ্য বস্তুসহ ১০টি লোহার রড ও ৩৫টি বাঁশের লাঠি উদ্ধার দেখায়।
ওই মামলায় মেয়র আব্দুস সাত্তার মিলনসহ মামলার কয়েকজন উচ্চ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত তাদের অস্থায়ী জামিন প্রদান করেন। অস্থায়ী জামিনের মেয়াদ শেষ হওয়ায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ মামলার আরও দুই আসামি স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম ও রায়হান রোববার দিনাজপুরের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে তাদের জামিন আবেদন খারিজ করে দিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
একইদিন নাশকতার পৃথক আরেকটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে ঘোড়াঘাট পৌর বিএনপি নেতা মিলন মিয়া ও ছাত্রদল নেতা সোহেল প্রধান। আদালত তাদের জামিন আবেদনও খারিজ করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘কোর্ট পুলিশ সূত্রে জানতে পেরেছি, ঘোড়াঘাট পৌরসভার মেয়রসহ নাশকতার পৃথক দুটি মামলার ৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে বিজ্ঞ বিচারিক আদালত আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আন্তনগর নীলসাগর ট্রেনের  বগির পিছনে আগুন

আন্তনগর নীলসাগর ট্রেনের বগির পিছনে আগুন

দিনাজপুরে মহিলা পরিষদের ইয়াসমিন ট্রাজেডি দিবসের মানববন্ধনে বক্তারা মহিলা পরিষদের একটাই দাবী ধর্ষকের ফাঁসি চাই

দিনাজপুরে ২দিনব্যাপী মৌলিক পুষ্টি ও এগ্রোইকোলজি বিষয়ক কর্মশালা

সেতাবগঞ্জে নির্বাচনী জনসভায় ১১জোটের প্রার্থী আফজালুল আনাম—

পীরগঞ্জে চোলাই মদ সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দীর্ঘ ১৬বছর পর কোরবানি দেওয়ার আনন্দ দরিদ্র মানবপল্লীতে

ক্যাব ঠাকুরগাঁও জেলা কমিটির সভা

কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২জন ডাক্তার দিয়ে চলছে উপজেলাবাসীর চিকিৎসা সেবা কার্যক্রম

আওয়ামীলীগের প্রকৃত বন্ধু জাতীয় পাটি —-রাণীশংকৈলে নির্বাচনী সভায় সাবেক এমপি হাফিজ উদ্দীন আহম্মেদ

পুষ্টি সপ্তাহ উপলক্ষে খানসামায় ৩ এতিমখানায় ২০০ শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার বিতরণ