Tuesday , 23 April 2024 | [bangla_date]

পঞ্চগড়ে জেলা প্রশাসকের গাড়ি ভাংচুর যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে কালেক্টরেট চত্বরের সামনে রাখা জেলা প্রশাসকের সরকারি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবু জাফর (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরের দিকে বড় পাথর দিয়ে গাড়ির সামনের কাঁচে আঘাত করে ওই যুবক। আটক আবু জাফর পঞ্চগড় উপজেলা সদরের বানিয়াপাড়া যতনপুকুরী গ্রামের সামসুদ্দীন আহম্মেদের ছেলে।
পুলিশ জানায়, আটক যুবক আবু জাফর জেলা প্রশাসকের সরকারি জিপ পাজেরো স্পোর্টস গাড়িটির সামনের কাঁচ পাথর দিয়ে ভেঙ্গে ফেলে। তবে কি কারণে গাড়ি ভাংচুর করা হয়েছে তা জানা যায়নি। এ সময় ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে গাড়িটি সরিয়ে নেওয়া হয়।
এ নিয়ে জেলা প্রশাসনের দায়িত্বশীল কেউ কোন মন্তব্য করেননি। তবে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহাম্মেদ বলেন, অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব যহ্মা দিবস পালিত

​প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

ভোট বর্জন করে লাভ নেই আমরা নির্বাচন করবো — হাফিজ উদ্দীন আহম্মেদ এম,পি

বীরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

বোদায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে রাজাকার পুত্র কে মনোনয়ন দেওয়ায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আটোয়ারীতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা

আটোয়ারীতে গাঁজা সেবনের দায়ে ২ যুবকের কারাদন্ড

রাণীশংকৈলে গৃহবধুর ঝু-লন্ত লা-শ উ-দ্ধার

যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বির“দ্ধে স্বো”চার হতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল