Friday , 19 April 2024 | [bangla_date]

পঞ্চগড়ে তিন উপজেলায় ৩৮ জনের মনোনয়নত্র জমা

পঞ্চগড় প্রতিনিধি\ প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে পঞ্চগড় জেলার সদর, তেতুঁলিয়া ও আটোয়ারী উপজেলায় ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, তেতুঁলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং আটোয়ারী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা এ এস মো শাহনেওয়াজ প্রধান শুভ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক নুরুল হুদা, সাবেক ব্যাংক কর্মকর্তা সুমন চন্দ্র রায় এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু দাউদ প্রধান।
তেতুঁলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজী আনিসুর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তারুল হক মুকু এবং বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দীন খান।
আটোয়ারী উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান এবং আটোয়ারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন বিবস পালিত ।

বীরগঞ্জে ভূমিহীন সমন্বয় কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী গ্রেফতার

বীরগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

রাণীশংকৈলে বেড়েছে চুরি – মসজিদ শিক্ষা প্রতিষ্ঠানও রেহাই পাচ্ছে না

সোমবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-ব্যাংক

সোমবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-ব্যাংক

আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার শীতবস্ত্র বিতরন

দিনাজপুরে লিচু-আমসহ ফলের বাজারজাতে মাহালি সমপ্রদায় বাঁশের খাঁচা বা টুকরি তেরীতে এখন ব্যস্ত

সেতাবগঞ্জে ৩শ দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন পৌর আওয়ামীলীগ