Monday , 1 April 2024 | [bangla_date]

পথশিশুদের নিয়ে ইফতার করলো দিনাজপুরের উদ্যোক্তা বর্গ

সুবিধা বঞ্চিত পথশিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে একদিনের ইফতারের আয়োজন করলো দিনাজপুর উদ্যোক্তা বর্গ গ্রæপ।
রোববার দিনাজপুর শহরের পুলিশ ক্যাফেটেরিয়ায় এই আয়োজন করা হয় করা হয়। এতে প্রায় অর্থ শতাধিক পথশিশু ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, শহর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, পরিচালক মোসাদ্দেক হোসেন, সাংবাদিক শাহরিয়ার হিরু, দিনাজপুর উদ্যোক্তা বর্গ গ্রæপের সভাপতি সম্পা দাস মৌ, সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক সাইকা ইয়াসমিন এলিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিলা আফরোজ রিপা, মডারেটর সাইদ মাহমুদ, পরিচালনা পদের পর্ষদের সদস্য মাসুমা শারমিন শাপলা, সুমনা অধিকারী, মালা রানী রায়সহ গ্রæপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, রমজান মাস সংযমের মাস। এ মাস আনন্দ সবাইকে ভাগাভাগি করে নেওয়ার শিক্ষা প্রদান করে। পথশিশুরা ইফতারের যে আনন্দ সেটা থেকে বঞ্চিত থাকে। দিনাজপুরের উদ্যোক্তা বর্গ গ্রæপ আজকে তাদের একদিনের ইফতারের ব্যবস্থা করেছে। এটা নিঃসন্দেহে মহৎ উদ্যোগ। সমাজের বিত্তশালী সহ সকলকে এতিম ও পথ শিশুদের সহযোগিতায় এগিয়ে আসা উচিত। ভবিষ্যতেও জনসেবামূলক কাজে উদ্যোক্তা বর্গ গ্রæপ কাজ করে যাবে বলেও জানান বক্তারা।এদিকে এমন আয়োজনে উপস্থিত হতে পেরে আনন্দ উচ্ছ¡াস প্রকাশ করেছে উপস্থিত পথ শিশুরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পাটের উৎপাদন বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ইএসডিও এর উদ্যোগে শোভাযাত্রা ও অালোচনা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে পুষনা উৎসব

ঠাকুরগাঁওয়ে গাঁজা গাছসহ আটক ১

প্রধানমন্ত্রীর হাত ধরেই উন্নয়ন বাস্তবায়ন হ”েছ -এমপি গোপাল

বোচাগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জনকে আদালতে প্রেরণ

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র প্রতীকী অনশন

স্বাধীনতা পরবর্তী মহারাজা স্কুল মাইন ট্রাজেডী দিবস আজ শত শত বীর মুক্তিযোদ্ধার শাহাদত বরনের হৃদয় বিদারক ঘটনা আজও সবাইকে কাদাঁয়

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

পীরগঞ্জে মুজিবনগর দিবস পালিত