Monday , 22 April 2024 | [bangla_date]

পীরগঞ্জে ভূমি অধিকার বিষয়ক সমাবেশ

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জন্ম-মৃত্যু নিববন্ধন নিশ্চিতকরণ, ভূমি অধিকার ও কৃষি ভূমির সংস্কার বিষয়ে ভূমিহীনদের জন সমাবেশ হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে এ সমাবেশ হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান অবিনাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, উন্নয়ন সংস্থা সিডিএ’র উপ-পরিচালক আলীম আল রাজী, আঞ্চলিক সমন্বয়কারী কাউসারুল আলম, জেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সাবেক সভাপ্রধান জালাল উদ্দিন, জন সংগঠন ঐক্য পরিষদের নেতা রমজান আলী প্রমূখ। সমাবেশে সংগঠনের ধারণা পত্র পাঠ করেন সলমন রায় এবং ৩ দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন জনসংগঠনের সদস্যরা। সমাবেশে প্রায় ৫’শ ভূমিহীন নারী পুরুষ অংশ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ট্রাক চাপায় প্রাণ হারালো সাইকেল আরোহী

রাণীশংকৈলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন

ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে বসন্তের শুরুতেই প্রকৃতি সেজেছে শিমুল ফুলে

বোচাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মামলায় উপজেলা চেয়ারম্যান আফছার আলী আটক

দিনাজপুরে মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় বিজয়ী সদর থানা

পঞ্চগড়ে চক্ষু শিবির উদ্বোধন করলেন দেশবরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ

বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবিতে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের মানববন্ধন!

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যেরে বিরুদ্ধে অভিযোগ