Saturday , 6 April 2024 | [bangla_date]

পৌর ১২নং ওয়ার্ডের ৪শ অসহায় মানুষ পেল ঈদ উপহার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হুইপ ইকবালুর রহিম এমপি এর সার্বিক সহযোগিতায় পৌর ১২নং ওয়ার্ডের ৪শ অসহায় মানুষ পেল ঈদ উপহার।
শুক্রবার দিনাজপুর শহরের পুলহাটে ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো. সালেহুর রহমানের উদ্যোগে ৪শ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এস এম শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী। ঈদ উপহার হিসেবে খাবার কেনা বাবদ নগদ টাকা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিজয় দাস, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজানসহ ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হুইপ ইকবালুর রহিম এমপি এর সার্বিক সহযোগিতায় পৌর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো. সালেহুর রহমান ওয়ার্ডের অসহায় মানুষগুলোকে ঈদ উপহার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও দেওয়া হলো ঈদ উপহার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে আটক ৮

চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে আটক ৮

পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

পীরগঞ্জে প্রয়াত দুই সাংবাদিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সেফ হাসপাতালে সফল স্বাভাবিক প্রসবের মাধ্যমে নতুন যাত্রা

পীরগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী প্রস্তুতি সভা

দয়া করে শীতে কাতর মানুষের পাশে দাঁড়ান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সকল গুণাবলীতে সমৃদ্ধ হয়ে শেখ হাসিনার পথচলা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে মোতওয়াল্লীর হামলায় আহত- ২ জন

টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন

খানসামায় ইছামতি নদী ভাঙনে হুমকির মুখে নলবাড়ী উচ্চ বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষার্থী-অভিভাবকদের