Friday , 12 April 2024 | [bangla_date]

ফুলবাড়িতে ড্রেনের নালায় যুবকের লাশ, পাশেই পড়ে ছিল মোটরসাইকেল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি \বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পানির নালা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দুধিপুর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সঞ্জিত রায় (৩২) ওই এলাকার খগেশ্বর রায়ের ছেলে। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর ওয়াপদায় কাজ করতেন সঞ্জিত রায়। কাজ না থাকায় কিছুদিন যাবৎ তিনি বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে বাড়ি থেকে বের হন সঞ্জিত। এরপর সন্ধ্যায় ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের দুধিপুর এলাকায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নালায় সঞ্জিত রায়কে ভাসতে দেখে স্থানীয়রা তাঁর বড় বোনজামাই তপন রায়কে খবর দেয়। তিনি এসে তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সঞ্জিত রায়ের ভগ্নিপতি তপন রায় জানান, ক্যানেলের পাশে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে ছিল। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সারোয়ার হোসেন (ভারপ্রাপ্ত) জানান, সঞ্জিত রায়কে মৃত অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৮টা ১০ মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাকপ্রতিবন্ধী ভাই-বোনকে খাদ্য সামগ্রী দিল বসুন্ধরা শুভ সংঘ

বাংলাদেশ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রাণীশংকৈলে  অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রাণীশংকৈলে অনুষ্ঠিত

কাহারোলে মাদক সেবনের দায়ে একজনকে ৩ মাসের কারাদন্ড

কাহারোলে মাদক সেবনের দায়ে একজনকে ৩ মাসের কারাদন্ড

সৌন্দর্যের দীপ তেঁতুলিয়ায় ভিনদেশি টিউলিপ

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চিরিরবন্দরে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্টিত

হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, মন্দিরগুলোতে টহল জোরদার

আটোয়ারী থানা জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনে হ্যাট্রিক করেছে

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে পীরগঞ্জে কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নারী সমাবেশ

ঠাকুরগাঁওয়ে আ’লীগের সভা অনুষ্ঠিত