Saturday , 6 April 2024 | [bangla_date]

বসত ঘরে ট্রাক উল্টে পড়ে আহত-৩

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ প্রতিদিনের মতো ছোটন মুন্সি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে এক কক্ষে ঘুমিয়ে পড়েন। অপর কক্ষে তার স্ত্রী মিনারা আক্তার, ৫ বছর বয়সী মেয়ে সাদিয়া আক্তার ও শ্বাশুড়ি মিনারা আক্তার ঘুমিয়ে পড়েন। গভির ঘুমে যখন আচ্ছন্ন হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় তার। কিছু বুঝে ওঠার আগেই শুনতে পান পাশের ঘরে চিৎকার, কান্নাকাটি। গিয়ে দেখেন একটি ট্রাক তার ঘরে উপর উল্টে আছে। চালার নিচে চাপা পড়ে আছেন তার স্ত্রী, মেয়ে ও শ্বাশুড়ী। এরপর তিনি চিৎকার করতে থাকেন প্রতিবেশীরা টের পেয়ে ছুটে আসেন। তাদের সহযোগীতায় একে একে স্ত্রী সন্তান ও শ্বাশুড়িকে উদ্ধার করেন। ভর্তি করান হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কথাগুলো বলছিলেন দিনাজপুরের হাকিমপুরের হিলির সিপি রোডের বাসিন্দা ছোটন মুন্সি।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি মুরগীর খাদ্য বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার ঘরে উপরে উল্টে যায়। এতে ঘরের টিনের চালা ও দেয়াল ধ্বসে পড়ে তারা আহত হন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামরুন্নাহার আজাদী রিয়া জানান, বুধবার রাত পৌনে ১টায় থেকে দেড়টা পর্যন্ত ওই বাড়ি থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিপি রোডের বাসিন্দা ছোটন মুন্সির বাড়ি উল্টে গেলে চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। সেই সাথে ট্রাক চালক ও হেলপার সনাক্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন — মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে উপকারভোগীদের মাঝে উন্নত প্রযুক্তিতে গবাদি প্রাণি ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে সীমান্ত ঘেঁষা হরিপুরে- নাহিদ পড়াশোনার পাশাপাশি মৌচাষে ব্যস্ত

ধানক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু

প্রধান শিক্ষক আনছারুল হকের মৃত্যুতে বাশিস এর শোক

ট্রেনে যাত্রীকে নির্যাতন, সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঠাকুরগাঁওয়ে করোনায় একদিনের রেকর্ড ৮ জনের মৃত্যু !

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র প্রতিষ্ঠা বার্ষিকী

ঠাকুরগাঁওয়ে পৌরসভার পানি সরবরাহ নতুন লাইন স্থাপন কাজের উদ্বোধন