Monday , 1 April 2024 | [bangla_date]

বিরলে শ্মশ্মাণকালী মন্দিরে প্রতিমা ভাংচুর

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে একটি শ্মশ্মাণকালী মন্দিরের কালী প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা। উপজেলার রাণীপুকুর ইউপি’র রঘুদেবপুর মোরা পোখর শ্মশ্মাণকালী মন্দিরে শনিবার দিবাগত রাতের যে কোন সময় দূর্বৃত্তরা এই প্রতিমাটি ভাংচুর করে।
রঘুদেবপুর মোরাপোখর শ্মশ্মাণকালী মন্দির কমিটির সভাপতি ও পূজারী কবিরাজ নোপেন্দ্র নাথ সরকার জানান, প্রতিবছরের ন্যায় ৩০ মার্চ শনিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত আমার মা শ্মশ্মাণকালী মন্দিরে পূজার্চ্চনা করে বাড়ীতে সকলে আসি। রবিবার সকালে স্থানীয়রা আমাকে মোবাইল ফোনে সংবাদ দেয় যে, শ্মশ্মাণকালীর কালী প্রতিমাটি কে বা কারা ভেঙ্গে দিয়েছে। তিনি জানান, এই শ্মশ্মাণের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আব্দুস সালাম পক্ষের সাথে বিরোধ ও বিজ্ঞ আদালতে মামলা চলে আসছে। প্রতিমা ভাংচুরের ঘটনায় বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ্ ও বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো এবং এলাকায় হিন্দু সাধারণের মাঝে চাপা ক্ষোভ আতংক বিরাজ করছিলো ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রথমবারের মতো দীপাবলির প্রদীপ প্রজ্বলন হাবিপ্রবির কেন্দ্রীয় মন্দিরে

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক ঐক্যের বন্ধনে অটুট -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দেশের বড় ঈদ জামাত দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে একসাথে দুই লাখের বেশি মুসল্লির ঈদের নামাজ আদায়

দিনাজপুরে নানা আয়োজনে নজরুল পরিষদের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী পালিত

পীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

করোনায় দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ৫১৮১, মৃত্যু ৪৫ জন

জেল হতে মুক্তি এবং চাকুরিতে পুনর্বহালের দাবিতে দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

ভালো চাহিদা ও লাভের আশায় আগাম ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক

চিরিরবন্দরে সেতুর নিচ থেকে দপ্তরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির ভার্চুয়াল সভা