Wednesday , 10 April 2024 | [bangla_date]

বিশিষ্ট সংগীত শিল্পী ও নবরূপীর সাবেক সংগীত সম্পাদক আবু সাঈদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পী গড়ার কারখানা নবরূপী’র পক্ষ থেকে নবরূপীর সাবেক সংগীত সম্পাদক, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী প্রয়াত আবু সাঈদ এর পরিবারকে আর্থিক অনুদান ও আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।
৮ এপ্রিল সোমবার বাহাদুর বাজারস্থ নবরূপী কার্যালয়ের হলরুমে অনুদান প্রদান অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে বিশিষ্ট কন্ঠশিল্পী, সুরকার, বেতার ও টেলিভিশনের নিয়মিত কন্ঠশিল্পী ও নবরূপীর সাবেক সদস্য হাসান আলী শাহ্’র মৃত্যুতে সদস্যরা শোক প্রস্তাব পাঠ করে এবং এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। নবরূপীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে নবরূপীর সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ বলেন, আবু সাঈদের মতো একজন গুনি শিল্পীকে আমরা হারিয়েছি। এই আর্থিক অনুদান হয়তো তার পরিবারের সদস্যদের কাছে কিছুই হবে না তারপরেও আমরা তার পরিবারের পাশে সবসময় থাকবো। সহ-সভাপতি মোঃ নাজমুল হক বলেন, নবরূপী আজ মরহুম আবু সাঈদের পরিবারের হাতে ১ লক্ষ টাকা তুলে দিয়ে প্রমাণ করেছে নবরূপী শিল্পীদের আপদে বিপদে একজন বন্ধু হিসেবে ছিলো, আছে এবং থাকবে। আরোও বক্তব্য রাখেন সহ-সভাপতি সুনীল চক্রবর্তী, আজীবন সদস্য এনায়েত-ই-মওলা জিন্নাহ, সদস্য রাজিউদ্দীন চৌধুরী ডাবিøউ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ, অর্থ সম্পাদক এ্যাডঃ নুরুল ইসলাম, সংগীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আকবর আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবরূপীর নাট্য সম্পাদক শামীম রাজা। নবরূপী কর্তৃক প্রদানকৃত ১লক্ষ টাকা চেক নবরূপীর সভাপতি আব্দুস সামাদসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ মরহুম আবু সাঈদের সহধর্মীনি ও তার কন্যার হাতে তুলে দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মতনিমিয় সভা

বিভিন্ন মহলের শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রীর জানাযা ও দাফন সম্পন্ন

পীরগঞ্জে স্কুলের নিয়োগ বাতিলের দাবীতে মানবন্ধন

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বোচাগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে ১মাদকাসক্তের ৩ মাসের জেল

পঞ্চগড়ে ৭৩তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

বীরগঞ্জে পেঁয়াজ বীজের চাষ, দিন বদলের আশায় চাষিরা

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় বিআরটিএ কর্মচারী নিহত

দিনাজপুরের রত্নগর্ভা কবি জুলেখা উসমানী জেলী’র ৭৭তম জন্মবার্ষিকী ও তার নতুন কাব্যগ্রন্থ ‘অনুরণন’ বইয়ের মোড়ক উন্মোচন