Tuesday , 23 April 2024 | [bangla_date]

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ থানায় মামলা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে সদ্য এসএসসি পরীক্ষার্থী -২০২৪ এক ছাত্রী (১৭) কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণের ২ দিন পর অপহৃত ছাত্রীর বাবা টংক নাথ রায় বাদী হয়ে শনিবার (২০ এপ্রিল) বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলার আসামীরা হলো বীরগঞ্জ থানার ১নং শিবরামপুর ইউনিয়নের আরাজি লস্করা গ্রামের মোঃ জাকির হোসেন এর ছেলে জনি (২০), একই গ্রামের খেলাল শেখ এর ছেলে মোঃ নাজমুল হোসেন ও পচা (৩২) সহ অজ্ঞাত ৩/৪ জন।

মামলায় উল্লেখ করা হয়, বাদীর মেয়ে দেউলী আরাজি লস্করা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন শেষে বর্তমানে বাড়ীতে অবস্থান করে। উক্ত স্কুলে অধ্যায়নকালে স্কুলে যাওয়া-আসার সময় অপহরণকারী আসামী মোঃ জনি আমার মেয়েকে রাস্তা-ঘাটে একা পাইয়া প্রেম প্রস্তাবসহ কু-প্রস্তাব দিতো। আমার মেয়ে ভয়ে কাউকে কিছু না বলে, প্রস্তাব প্রত্যাখান করে। আসামী মোঃ জনি আমার মেয়েকে পুনরায় রাস্তা ঘাটে উত্যক্ত করতে থাকে। বিষয়টি আমার মেয়ে আমাকে জানালে, আমি আসামীর সাথে দেখা করি। আমার মেয়েকে উত্যক্ত করতে বাঁধা ও নিষেধ করি। এরই ধারাবাহিকতায় আসামী জনি আমার উপর ক্ষিপ্ত হয়ে প্রত্যক্ষ প্ররোচনায় ও সহায়তায় আসামী মোঃ জনি মেয়েকে অপহরন করার সুযোগ খুঁজে। একপর্যায়ে গত ১৮ এপ্রিল ২০২৪ ইং বৃহস্পতিবার দুপুরে ১ টা ৩০ মিনিটে মেয়েকে আমার বাড়ী থেকে পায়ে হেটে তার মাসীর বাড়ীতে যাওয়ার পথে বীরগঞ্জ থানার ১নং শিবরামপুর ইউনিয়নের অর্ন্তগত দেউলী গ্রামস্থ সুতাপুকুর ও পোহাতু মার্কেট এর মাঝা মাঝি ব্রীজের উপর পৌছালে সেখানে পূর্ব হইতে প্রত্যক্ষের সহায়তায় জনি মাইক্রো নিয়ে অবস্থানকালে আমার মেয়েকে একা পেয়ে জোর পূর্বক মাইক্রোতে অপহরণ করে, ঠাকুরগাঁও জেলার দিকে দ্রুত গতিতে রওনা করে।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ইন্সপেক্টর মোঃ মইনুল ইসলাম জানান, অপহৃত ছাত্রী কে উদ্ধার সহ অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোডাঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দিনাজপুরে ব্রয়লার মুরগির মাংসও কেজিতে বেড়েছে ৮০ টাকা

বঙ্গমাতা বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস —-হুইপ ইকবালুর রহিম

বঙ্গমাতা বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস —-হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল

নৃত্য প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সুলতান কামাল উদ্দিন বাচ্চু নৃত্য চর্চা বাঙালী সংস্কৃতির ঐতিহ্য বহন করে

বন্ধুর ডাকে বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরলো আসাদুল

আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দারাজ উদ্দীনের লাশ দাফন

বিরামপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের ওরিয়েন্টেশন সভা

মৌসূমের শেষ বৃষ্টিতে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে শীতের আমেজ নামতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা

ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা