Monday , 29 April 2024 | [bangla_date]

বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জে বিবেক চন্দ্র রায় ( ১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্নহত্যা করেছে।

উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুসুমতৈড় গ্রামে আত্নহত্যার ঘটনা ঘটে।

বিবেক চন্দ্র রায় পাল্টাপুর ইউনিয়নের কুসুমতৈড় গ্রামের ডেকোরেশন মিস্ত্রি নিরঞ্জন রায়ের ছেলে।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম জানান,সকলের অগোচর রবিবার ( ২৮ এপ্রিল -২০২৪) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ শয়ন ঘরে বাঁশের ধন্নার সহিত লাইলন রশির মাধ্যমে গলায় ফাঁস আত্নহত্যা করেছে বিবেক চন্দ্র রায়। খবর পেয়ে অত্র ইউনিয়নের ইউপি সদস্য সহ ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পূর্ব মল্লিকপুর কলেজের ছাত্র এবং হতদরিদ্র পরিবারের সন্তান বিবেক। হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আত্মহত্যার সংবাদ পেয়ে রাত ১০টায় বীরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তবে মৃতের পরিবারের লোকজনের অভিযোগ দায়ের না করাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Bkash
Bkash Gosh

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ৪ ভাইয়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড

পাকেরহাট শিশু পার্ক উদ্বোধন

আলমারির নীচে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার এবং দুই মাদক কারবারি আটক

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের ছেলে-মেয়েরা বিভিন্ন দেশের মাঠ কাপাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে পচা-বাসী ও অস্বাস্থ্যকর খাবার রাখায় মুকবুল হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

রাণীশংকৈলে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম এরশাদের ৪র্থ মৃত্যু বাষির্কী পালিত

আটোয়ারীতে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ,ইফতার মাহফিল

জনতা ব্যাংক বাহাদুর বাজার শাখার নতুন ভবনে কার্যক্রম শুরু

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার শিক্ষার্থীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আসামির গুলিতে লন্ডনে পুলিশ কর্মকর্তা নিহত