Tuesday , 16 April 2024 | [bangla_date]

বীরগঞ্জে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ১৬ এপ্রিল’২০২৪ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোঃ তোজাম্মেল হক সরকার (রিমন), দেবেশ চন্দ্র রায়,
নুর আলম ও মনোরঞ্জন রায় বিজয়ী হয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের ভোট গ্রহন সোমবার (১৬ এপ্রিল -২০২৪) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৭১৯ জন ভোটারের মধ্যে ৬০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।

সংরক্ষিত নারী সদস্যসহ ৫টি পদে ১৪ জন সাধারণ অভিভাবক নির্বাচনে প্রতিদ্ধন্দ্বিতা করেন।

এতে প্রার্থী মোঃ তোজাম্মেল হক সরকার (রিমন) সর্বোচ্চ ভোট প্রাপ্ত হন এবং অন্যান্যদের মধ্যে দেবেশ চন্দ্র রায়, নুর আলম, মনোরঞ্জন রায় এবং সংরক্ষিত নারী সদস্য পদে জনতা রানীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচন পরিচালনার দায়ীত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্, অফিস সহকারী আব্দুর সবুর, আশরাফ আলী, রিয়াজুল ইসলাম ও আলামিন।

সহযোগীতায় ছিলেন আইন শৃংখলা বাহিনী বীরগঞ্জ থানার এসআই নুরুন্নবীসহ পুলিশ সদস্য এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

বীরগঞ্জে চাষাবাদের জন্য আর্থিক সহায়তা প্রদান

নতুন প্রজন্ম সাহিত্য সংসদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

বোচাগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে কর্মশালা

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

রাণীশংকৈলে গণ অধিকার পরিষদের আনন্দ মিছিল

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনাজপুর সড়ক পরিবহন শ্রমিক লীগের শ্রদ্ধাঞ্জলি

নারী হোটেল শ্রমিককে কুপিয়ে হত্যা ঘটনায় পরকীয়া প্রেমিক গ্রেফতার

কাহারোলে স্থানীয় সংবাদ কর্মীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কাহারোলে স্থানীয় সংবাদ কর্মীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত