Thursday , 25 April 2024 | [bangla_date]

বীরগঞ্জে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ছোটভাই নিহত, বড়ভাই আহত.

বিকাশ ঘোষ, বীরগঞ্জব (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম (১৩) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত এবং সহোদর বড়ভাই শাকিব (৩০) গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার ২৫ এপ্রিল’২০২৪ সন্ধ্যা ৭টায় বীরগঞ্জ উপজেলা সদর ঢাকা-পঞ্চগড় মহাসড়কের জ্যোৎস্না ফিলিং স্টেশনের সামনে এ ঘটনাটি ঘটে।

তামিম পৌরসভার হাজীপাড়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি কাচামাল বহনকারী দ্রুতগামী ট্রাক যাহার নং-ঢাকা মেট্রেো ট-২৪-৮২৪২ ঢাকা-পঞ্চগড় মহাসড়কের জোৎস্না ফিলিং ষ্টেশনের সামনে চাকাই গ্রামের নানা মোসলেম
উদ্দীনের বাড়ী থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে বীরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে দশমাইল থানা পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটি আটক করে এবং মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক লাশ তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।

বীরগঞ্জ থানার এসআই আনোয়ারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

ঘটনার পর ঘাতক ট্রাক আটক করা হয়েছে। লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Bkash

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে অতিরিক্ত অর্থ আদায়করে দলিল সম্পাদন অব্যাহত

আটোয়ারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর দ্বিতীয় পর্ব বিলম্বিত–সন্ত্রাসবাদের হুমকিতে চীন পাকিস্তানের প্রতি হতাশ

আবৃত্তিতে দেশসেরা পীরগঞ্জের লাবণ্য

বীরগঞ্জে ৪ সন্তানে জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্রান্সের প্রেসিডেন্টের গালে প্রকাশ্যে যুবকের থাপ্পড়

বালিয়াডাঙ্গীর ভ্যানচালক বাবার স্বপ্নপূরণে উচ্চশিক্ষায় চীনে দুই ভাই !

আপনাদের একটা সীল একটা এলাকার ভাগ্যের উন্নয়ন (জাপা)এমপি হাফিজ

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের ভুমিকা অপরিহার্য -হুইপ ইকবালুর রহিম

চিরিরবন্দরে কৃষকের নিকট জনপ্রিয় আদর্শ বীজতলা