Friday , 26 April 2024 | [bangla_date]

বীরগঞ্জে নারী-পুরুষসহ ৪ ছাগল চোর আটক

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ছাগল চুরি করে পালানোর সময় সিএনজিসহ ৪ চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকল ৪টার দিকে বীরগঞ্জ পৌরশহরের বলাকা মোড় এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় রাতে মামলা হলে শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়। এসময় চুরি যাওয়া ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলাম।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বলাকা মোড় এলাকার কোমর সাইজ মিলের সামনে দুই মহিলাসহ ৪ জন এসে ৩টি ছাগল চুরি করে সিএনজি যোগে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা সিএনজিকে ধাওয়া করে এবং বীরগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ সিএনজি ও চোরাই ছাগলসহ ৪জন চোরকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন,দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মুন্সীপাড়া গ্রামের মো: আতিয়ার রহমানের ছেলে মো: হৃদয় (২৪).একই এলাকার মৃত নবি হোসেনের ছেলে মোঃ অবিউল (৩৫). মো: হাবিবুর রহমানের স্ত্রী মোছাঃ আজমিনা (৩০) ও হোসেন আলীর স্ত্রী মোছাঃ মন্জিলা।

এ ঘটনায় ছাগলের মালিক মো.ইমরান হোসেন অজ্ঞাত চোরদের বিরুদ্ধে কাহারোল থানায় একটি চুরির মামলা দায়ের করেন। তদন্ত সাপেক্ষে ৪ জনকে গ্রেফতার করে আদালত সোর্পদ করা হয়। কাহারোল থানার এসআই মমিনুর রহমান বলেন, ছাগল চুরি করে পালানোর সময় পুলিশ ৪জনকে আটক করেছে। কাহারোল থানায় মামলার মাধ্যমে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই \ স্থানীয়ভাবে আক্রান্ত রোগী মিলেছে

অবশেষে সম্মানের সহিত সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব বুঝে পেলেন মোহাম্মদ রফিকুল্লাহকে

বোচাগঞ্জে আলেম ওলামা ইমাম মোয়াজ্জেম ও খাদেমদের সাথে মতবিনিময় সভা করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ১২জনের মনোনয়ন পত্র প্রত্যাহার বিনা প্রতিদ্ব›দ্বীতায় সাধারন সদস্য পদে ২ জন নির্বাচিত

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ১২জনের মনোনয়ন পত্র প্রত্যাহার বিনা প্রতিদ্ব›দ্বীতায় সাধারন সদস্য পদে ২ জন নির্বাচিত

মহামান্য সুর্প্রীম কোটের আদেশ অমান্যকারীদের শাস্তি এবং আদেশ কার্য্যকর দাবীতে দিনাজপুরে হানিফ মন্ডলের সংবাদ সম্মেলন

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাস্ক বিতরণ ও করোনা রোগীদের ফল উপহার

স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে ডেঙ্গু বিষয়ক মতবিনিময় সভা

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়ের মানুষ