Tuesday , 2 April 2024 | [bangla_date]

বীরগঞ্জে পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা কমিটির মেয়াদ গত ১৩ মে -২০২২ সালে ২ বৎসর পূর্ণ হয়। দেশব্যাপী মহামারীর করোনার করণে ২ বছরের জন্য ৩১ মার্চ -২০২৪ পর্যন্ত কার্যকরী কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়।

এতদসত্বেও সন্মেলন করা সম্ভব না হওয়ায় বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বাতিল পূর্বক রবিবার ( ৩১মার্চ -২০২৪) বিকেলে বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায় কে আহবায়ক ও
গোপাল দেব শর্ম্মা কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন।
এর পূর্বে আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সমন্বয়ক সম্পাদক ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: ডিসি রায়। এসময় বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি ভবেশ চন্দ্র রায়,সাধারণ সম্পাদক তুষার সাহা,সাবেক সাধারণ সম্পাদক নৃপেন্দ্র নাথ রায়,মন্দিরের
সেবায়েত নিত্যানন্দ সাহা,রাজ দেবোত্তর ট্রাস্টের সদস্য বিমল চন্দ্র দাস,প্রভাষক গৌরাংগো পাল,সীতা নাথ দাস, পাল্টাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ কোকিল, শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক , পৌরসভা সহ ১১ টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদক মন্ডলী, উপস্থিত ছিলেন। জেলা পূজা উদযাপন পরিষদের সুপারিশক্রমে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ নব গঠিত বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক সন্মেলন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং যাবতীয় কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন ইন্টার্ন চিকিৎসকের যোগদান

রাজবাটী কালিয়া কান্তজিউ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে ভক্তদের জন্য প্রসাদ প্রদান করলেন রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ নামলেও কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা !

আপডেট: ইউপি নির্বাচনের ফলাফল নিয়ে দ্বন্দ্বে ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু

বীরগঞ্জে দুই বছরেও মেরামত হয়নি সেতু, ছয় গ্রামের মানুষের দুর্ভোগ

বীরগঞ্জে দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পরিনত

ঠাকুরগাঁওয়ে ২’শত বছরের পুরনো কবরস্থান ভেঙ্গে ফেলায় এলাকাবাসির মানববন্ধন

কাহারোলে ইউএনও’র বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন

কাহারোলে ইউএনও’র বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন

তেঁতুলিয়া আপত্তিকর অবস্থায় দুই তরুণসহ নারী আটক

wplicense.online | 521: Web server is down

Web server is down Error code 521

Visit cloudflare.com for more information.
2026-02-19 03:38:36 UTC
You

Browser

Working
Dhaka

Cloudflare

Working
wplicense.online

Host

Error

What happened?

The web server is not returning a connection. As a result, the web page is not displaying.

What can I do?

If you are a visitor of this website:

Please try again in a few minutes.

If you are the owner of this website:

Contact your hosting provider letting them know your web server is not responding. Additional troubleshooting information.