Thursday , 4 April 2024 | [bangla_date]

বীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: ’আমার স্বাস্থ্য, আমার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের গুড নেইবারস্ বীরগঞ্জ সিডিপির আয়োজনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
(৪ এপ্রিল-২০২৪) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির অফিস হল রুমে বীরগঞ্জ সিডিপির সিডিপি ম্যানেজার সৃজল তিগ্যা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ এর সিডিপি মেডিকেল অফিসার ডা. মোঃ মেরাজুল ইসলাম, সিডিপির প্রোগ্রাম অফিসার মো: সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ক্লাবের সভাপতি জ্যোতি রানী রায়।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পদক ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শোক সংবাদ!! বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন মন্ডল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন

আটোয়ারীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়

পীরগঞ্জে ভাষা শহিদদের স্বরণে টি-২০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

রাণীশংকৈলে আইপিএল ঘিরে জমজমাট জুয়ার আসর

স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় স্ত্রীর পাল্টা সংবাদ সম্মেলন

পীরগঞ্জে আদিবাসি সম্প্রদায়ের পূষনা উৎসব অনুষ্ঠিত

বীরগঞ্জে কমছে গমের আবাদ

হরিপুরে ছাত্রদলের প্রচার সম্পাদক এখন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক!

ফুলবাড়ীতে ৩০১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

এই সরকারকে দ্রুত বিদায় জানাতে না পারলে এদেশের মানুষ ও গণতন্ত্র মুক্তি পাবে না – মির্জা ফখরুল ইসলাম আলমগীর