Monday , 29 April 2024 | [bangla_date]

বীরগঞ্জে ভুট্রা বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টাবাহী ট্রাক উল্টে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝারবাড়ী-গড়েয়া সড়কের চেংঠী ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফগদনপুর কালিতলা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজেকুল ইসলাম জানান, রাতে মোহনপুর ইউনিয়নের ভুল্লীহাট থেকে ভুট্রা লোড দিয়ে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিল ট্রাকটি।

রাত ১১টার দিকে ঝারবাড়ী-গড়েয়া সড়কের চেংঠী ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা নছিমনকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক।
বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মইনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি উদ্ধার করে থানা নেওয়া হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন মামলা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

বোচাগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়

হরিপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় সভা

দিনাজপুর প্রেসক্লাব ও কাব্যকথার যৌথ আয়োজনে ৭ জুন প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য সম্মেলন উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

দিনাজপুরে বালক-বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নবাবগঞ্জে পানিতে ডুবে মাদরাসা শিক্ষকের মৃত্যু

ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা

পীরগঞ্জে আরও ৪৪৮ ভূমিহীন পাচ্ছেন ঈদ উপহার

মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষের সমাপণীতে ড. মারুফা বেগম নারী-পুরুষের বৈষম্যমুক্ত সংস্কৃতির বাংলাদেশ গড়তে একতাবদ্ধ হতে হবে

পঞ্চগড়ে শিশু সংগীত ও নৃত্য প্রশিক্ষণ শুরু