Monday , 29 April 2024 | [bangla_date]

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,২ প্রতিষ্ঠানকে জরিমানা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন,প্রতিশ্রুত পণ্য সরবরাহ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৭ হজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

রবিবার (২৮ এপ্রিল -২০২৪) বেলা ২টার দিকে সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে, বীরগঞ্জ উপজেলার উপজেলার সুইচ গেট বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম বাজার তদারকি অভিযানে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে নুরুল্লাহ ট্রেডার্স কে সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারা মোতাবেক প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে ৩ হাজার টাকা এবং সুইচ গেট সংলগ্ন এলাকায় গিনি টি ও ক্যাফে কে আইনের ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের দায়ে ৪ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন,
অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রত্যেককে জরিমানা সহ মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানকালে বীরগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক,ফরিদ বিন ইসলাম,এসআইটি এনামুল হক এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
Bkash

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সম্প্রীতির পথে হাঁটছে বলেই বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে—–নৌপরিবহণ প্রতিমন্ত্রী

বীরগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

দরিদ্র, অসহায় ও শীতার্তদের মাঝে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরে জেলা ১৪ দলের শান্তি ও উন্নয়ন সমাবেশ

গণ অধিকার পরিষদের ফারুক হাসানকে ঠাকুরগাঁওয়ে অবাঞ্চিত ঘোষনা

রাণীশংকৈলে ৭ জন ভিক্ষুক কে পুনবার্সন

কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর \ দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলেছে যানবাহন

দিনাজপুরে কোন চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীর স্থান হবে না –এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দেশের প্রথম ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা পঞ্চগড়, ২১ জুলাই উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়ায় আবদ্ধ মন… এবার হোলোনা নববর্ষের মিলন মেলা