Tuesday , 9 April 2024 | [bangla_date]

বীরগঞ্জে মোটরসাইকেল ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল অরোহীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে।

সোমবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বীরগঞ্জ -গড়েয়া মহাসড়কের বলরামপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুত্বর আহত দুই জনকে দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়েছে। আহতরা হলেন- উপজেলার শতগ্রাম ইউনিয়নের পুলহাট কিসামত গ্রামের নজরুল ইসলামের পুত্র সোহেল রানা(২০), একই এলাকার আছর আলীর পুত্র মো: রবি (১৯), নাগরি সাগরি গ্রামের ইসরাফিল ইসলমের পুত্র রুবেল (২১) এবং নিজপাড়া ইউনিয়নের গন্ডারঝাড় গ্রামের চার্জার ভ্যান চালকের পরিচয় জানা পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেল তিন মিলে ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে বীরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চার্জার ভ্যান মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হয় মোটর সাইকেলের দুই অরোহী। তাদের উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু আশংকাজনক হওয়ায় দুইজনকেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় ভ্যান ও মোটরসাইকল জব্দ করে সাবেক ইউপি জিয়াউর রহমান জিয়ার কাছে হস্তান্তর হয়েছে বলেও জানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জলাশয়ে মাছ নিধন,থানায় অভিযোগ

মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

বাংলাদেশের অর্থনীতি এখনো সমৃদ্ধ —বোচাগঞ্জ ও বিরলে নৌ প্রতিমন্ত্রী

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায ঝরে গেল শিশুর প্রাণ

খরচ বৃদ্ধি এবং বাজার নিম্নমূখী হওয়ায় বেগুন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

যক্ষারোগ প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

বেঁচে থাকলে রাজনৈতিক ভাবে শেখ হাসিনার বিশ্বস্ত  অগ্রদূত হত শেখ রাসেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বেঁচে থাকলে রাজনৈতিক ভাবে শেখ হাসিনার বিশ্বস্ত অগ্রদূত হত শেখ রাসেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে অগ্রদূতের ৭ ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিভিন্ন দাবিতে দিনাজপুরে খেত মজুর সমিতির মানববন্ধন

ইএসডিও প্রসপারিটি প্রকল্পের সচেতনতার বার্তা নিয়ে বাড়ি বাড়ি উন্নয়ন কর্মীগন