Monday , 29 April 2024 | [bangla_date]

বীরগঞ্জে হবিবর রহমান স্মৃতি রোগ প্রতিরোধ গবেষণা কেন্দ্র উদ্বোধন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মরহুম হবিবর রহমান স্মৃতি-অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বীরগঞ্জ পৌর শহরের ৭নং ওয়ার্ডের সিএমবি পুকুর সংলগ্ন অবস্হিত গবেষণা কেন্দ্রটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা।

এসময় প্রধান অতিথি বলেন, গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে এখন খুব কমসংখ্যক লোকই সংক্রামক রোগে মারা যায়। অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর কারণ অসংক্রামক ব্যাধি, যার মধ্যে উল্লেখযোগ্য হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিকস ও দীর্ঘ মেয়াদি শ্বাসতন্ত্রের রোগ। অসংক্রামক রোগের প্রভাব মহামারি পর্যায়ে পৌঁছানোর আগেই রোগ প্রতিরোধের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, অসংক্রামক ব্যাধির ভয়াবহতা ঠেকাতে শুধু চিকিৎসকদের ওপর নির্ভর না থেকে স্বাস্থ্যক্ষেত্রের তৃণমূল ও নীতিনির্ধারণী পর্যায়ের সব পেশাজীবীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলেই দেশ ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রাক জেমস প্রি গ্রান্ট জনস্বাস্থ্য স্কুল ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ মলয় কান্তি মৃধা। এসময় উপস্থিত ছিলেন ডাঃ বানীব্রত নন্দী, ডাঃ তন্ময় সরকার, ডাঃ মমী রানী দাস, ডাঃ আয়েশা আলম প্রমুখ। বেসরকারি সংস্থা ব্রাক জেমস প্রি গ্রান্ট জনস্বাস্থ্য স্কুল ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় কেন্দ্রেটি পরিচালিত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন সেমিনার

পঞ্চগড়ে বাপা’র আঞ্চলিক শাখা সম্মেলন

বীরগঞ্জে জামায়াতের যুব বিভাগ এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাণীশংকৈলে ৫০ বছর পৃর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন করল কেন্দ্রীয় হাইস্কুল

জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সমবায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

পুত্রকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে দিনাজপুরে অসহায় পিতামাতাসহ গ্রামবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আটোয়ারীর প্রবীণ সাংবাদিক শাহীন আর নেই

বিরলে মাদ্রাসা শিক্ষিকাকে ধ’র্ষ’ণের অভি’যোগে ওই মাদ্রাসার শিক্ষক গ্রে’ফ’তার

কাহারোলে শিক্ষক মুক্তিয়ারার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ