Sunday , 7 April 2024 | [bangla_date]

বীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিকাশ ঘোষ , বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে একটি আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৬-এপ্রিল) বীরগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর -১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নৌ পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া (জাকা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবু হুসাইন বিপু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর সালাম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন,বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো: আবেদ আলী, সিনিয়র সহ-সভাপতি ছকিউদ্দিন, নাজমুল ইসলাম মিলন,মাজেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজা মো: তৌফিক, সদস্য আরমান আলী,ফেরদৌস ওয়াহিদ সবুজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, সহ-সভাপতি বিকাশ ঘোষ,প্রচার সম্পাদক মোঃ আব্দুল জলিল, সদস্য নাজমুল ইসলাম, ঝাড়াবাড়ি নিউজের স্বত্বাধিকারী মো: জাকির হোসেন সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ,শিক্ষক সমাজের প্রতিনিধিবৃন্দ,এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম। আলোচনা সভা শেষে এবং ইফতারের পূর্ব মূহুর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা জাহিদুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

বীরগঞ্জে আলু ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় বোমা মেশিন (খনন যন্ত্র) দিয়ে অবাধে পাথর উত্তোলন চলছেই

দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন সিভিল সার্জন’র

ফুলবাড়ীতে ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

দূ’র্ণীতির মা’মলায় সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অফিস সহকারী জে’লহা’জতে

সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করে বীরগঞ্জে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম বার্ষিকীতে আটোয়ারী যুবদলের শীতবস্ত্র বিতরণ