Wednesday , 10 April 2024 | [bangla_date]

বে-সরকারী উন্নয়ন সংস্থা অনন্যা সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী, প্রবীণ এবং এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে সেমাই-চিনি প্রদান

সোমবার ঈদগাহ্ আবাসিক এলাকা পুলিশ লাইন মার্কেট সংলগ্ন দিনাজপুরের বে-সরকারী উন্নয়ন সংস্থা অনন্যা সংস্থার আয়োজনে প্রতিবছরের মতো এবারেও তারা তাদের নিজস্ব তহবিল হতে প্রতিবন্ধী-প্রবীণ জনগোষ্ঠীর মাঝে এবং এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সেমাই-চিনি প্রদান করা হয়।
সেমাই-চিনি বিতরণ অনুষ্ঠানে অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট ডায়াবেটিস চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর এর আনন্দ ধনী-গরিব, অসহায়-দরিদ্র মানুষরাও জেনো হাসিমুখে পালন করতে পারে। সে দিকে লক্ষ রেখে আমরা প্রতিবছর সেমাই-চিনি বিতরণ করে আসছি। এবার প্রতিবন্ধী, প্রবীণ, অসহায় দরিদ্র মানুষের পাশাপাশি আমরা ক্ষুদে এতিম শিক্ষার্থীসহ প্রায় দুইশত জনের মাঝে সেমাই-চিনি বিতরণ করছি। অনুষ্ঠানের শুরুতে অনন্যা সংস্থার মরহুম সাবেক নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা সহ সংশ্লিষ্ট যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথি সাবেক চিরিরবন্দর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট গীতিকার আকতারা বেগম বক্তব্য রাখেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অনন্যা কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষিকা আকতার বানু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত-১

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

দিনাজপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঠাকুরগাঁও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ

সেমিপাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাফ ফুটবল জয়িতা ইয়ারজানের পরিবার থাকবে না আর কুঁড়ে ঘরে

ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ সানাক্তে ল্যাব উদ্বোধন

বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকের মৃত্যু

বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকের মৃত্যু

রাণীশংকৈলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও বীজ উৎপাদন প্রযুক্তি বিষয়ক মতবিনিময় সভা