Friday , 5 April 2024 | [bangla_date]

বোদায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে বোদা শিশু কল্যান প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে ঈদবস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। বোদা পৌর মেয়র আজাহার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার শিশু শিক্ষার্থীদের মাঝে এসময় ঈদবস্ত্র ও অর্থ বিতরণ করেন। বোদা শিশু কল্যান প্রার্থমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবির আকন্দ,বোদা উপজেলা শিক্ষা অফিসার মো.শাহাজাহান মন্ডল,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্ট এ কে এম সারওয়ার আহমেদী,বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.রবিউল আলম সাবুল,জেলা পরিষদ সদস্য আব্দুর রহমান,সহকারী উপজেলা শিক্ষা অফিসার আজমল আজাদ,ইউনুস আলী . বোদা পাথরাজ কলেজের অবসর প্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম ও বোদা মডেল সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জেলার তেঁতুলিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে বোদা শিশু কল্যান প্রার্থমিক বিদ্যালয়ের ১ শত জন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে ঈদবস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবির আকন্দ, বোদা শিশু কল্যান প্রার্থমিক বিদ্যালয়ের মেধাবী ১০ জন শিক্ষার্থীকে তার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপবৃত্তি প্রদানের ঘোষনা দেন। উল্লেখ্য জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগীতায় শিশুস্বর্গ ফাউন্ডেশন পঞ্চগড় সহ দেশের বিভিন্ন এলাকায় সেবামুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে বোরো বীজ তোলাকে রক্ষার জন্য পলিথিন ব্যবহার করছেন কৃষক

হরিপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা

পঞ্চগড়ের ‘সারা বাংলা ৮৮’ এর খাবার বিতরণ।।

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ নির্মানে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে –হুইপ ইকবালুর রহিম

ওলামা লীগের কর্মী সমাবেশে আলতাফুজ্জামান মিতা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই

বীরগঞ্জে জাতীয় পার্টির মানববন্ধন

পদ্মা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

টাকার ভিতরে তুলসি পাতায় হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার অভিযোগ নৌকার বিরুদ্ধে ! রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫ আটক-১

ঠাকুরগায়ের পীরগঞ্জে হেরোইন সহ ২ জন গ্রেপ্তার

রাণীশংকৈলে জাতীয় পার্টির সভায় মেয়র প্রার্থী ঘোষনা