Monday , 29 April 2024 | [bangla_date]

রাণীশংকৈলে পলিটেকনিক কলেজছাত্রের মরদেহ উদ্ধার

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাজীরহাট-পাঁচপীর এলাকা থেকে সোমবার (২৯ এপ্রিল) শানু (২৫) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শানু গাজীরহাট পশ্চিমপাড়া এলাকার তাহের হোসেনের ছেলে এবং ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা।
স্থানীয়রা জানায়, সোমবার ভোরে গাজীরহাট-পশ্চিমপাড়া এলাকার কৃষকরা ধান ক্ষেতে কিটনাশক প্রয়োগ করতে গিয়ে পাশের পাঁচপীর কবরস্থানের একটি আমগাছের ডালে শানুর ঝুলন্ত লাশ দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিক থানায় জানালে, এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানা সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে নিহত শানুর চাচাতো ভাই সাদ্দাম হোসেন জানান, শানুকে আমরা গতকাল বাড়িতেই দেখেছিলাম তবে রাতে সে বাড়িতে ফিরেছিল কিনা তা জানাযায়নি। স্থানীয় অনেকেই জানান, শানুর মৃত্যু প্রেম সংঘটিত কারনে হতে পারে। প্রেমিকের লোকজন পরিকল্পিত ভাবে তাকে হত্যা করেছে বলে মন্তব্য করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশের সুরত হাল রির্পোট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় জেলায় বোদা থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত

চিরিরবন্দরে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন কর্মশালা

বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রাক চাপায় এক ভারতীয় চালকের মৃত্যু

জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চার দেশের মধ্যে সেরা দিনাজপুরের আবিদ

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে কোভিড-১৯ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় সভা

ইমাম প্রশিক্ষণ একাডেমির মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয় হাজীদের নিয়ে ব্যবসা করে না-তাদের সেবা দিয়ে থাকে

বীরগঞ্জে ফলাফল প্রত্যাখ্যান করে মেম্বার প্রার্থীর অভিযোগ

রানীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যপী ফ্রি মেডিসিন ও অর্থোপেডিক্স স্বাস্থ্য ক্যাম্প সম্পন্ন

এখন আর স্কুলে আসতে ভয় পাবেনা কিশোরীরা”