Thursday , 25 April 2024 | [bangla_date]

রাণীশংকৈলে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বেসরকারি সংস্থা ইএসডিও অফিস সভাকক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দলিত আদিবাসিদের অনূকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইএসডিও’র প্রেমদীপ প্রকল্প ম্যানেজার খায়রুল আলমের সভাপতিত্বে দলিত আদিবাসিদের অনূকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায়,আদিবাসী সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন,জেলা ইএসডিও’র সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ শাহীন। আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, (পুরাতন)সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সম্পাদক মোঃ বিপ্লব,সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকী, সহ-সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক আশরাফুল আলম, বিজয় রায়, আব্দুল্লাহ আল নোমান, নাজমুল হোসেন ইএসডিও কর্মকর্তা ন‚র আলম,আদিবাসী নেতা সুগা মুরমু ও মতিলাল মুরমু প্রমুখ। আদিবাসী নেতারা তাদের বক্তব্যে তাদের ভাষা ও সংস্কৃতিগত সমস্যার কথা তুলে ধরেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে আদিবাসীদের এগিয়ে নিতে ইতিমধ্যে চালু করা সরকারি বিভিন্ন সহায়তার কথা বলেন। তারা আদিবাসীদের মাদক সেবনের মতো ক্ষতিকারক অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৪২’তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রাণীশংকৈলে আ’লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

বীরগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নিষিদ্ধ পলিথিনে মোড়ানো পোষ্টারে সয়লাব রাণীশংকৈল পৌরসভা উঠেছে শব্দ দূষণের অভিযোগ

দিনাজপুরে ট্রেনের জানালা দিয়ে মাথা বেরতে  সিগন্যালবারে ধাক্কা, কিশোর যাত্রী নিহত

দিনাজপুরে ট্রেনের জানালা দিয়ে মাথা বেরতে সিগন্যালবারে ধাক্কা, কিশোর যাত্রী নিহত

সুইসকন্টাক্ট এর উদ্যোগে দিনাজপুরে ধানের তুষের ছাই থেকে ইট তৈরির সম্ভ্যবতা যাচাই পরীক্ষা কর্মশালা

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি

বীরগঞ্জে ঈদ উপলক্ষে অতি দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ