Sunday , 21 April 2024 | [bangla_date]

রাণীশংকৈলে ২ ইটভাটা মালিককে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইট-ভাটায় কাঠ খরি পোড়ানোর অপরাধে দুই ভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের ফকিরটলি ও রাতোর ইউনিয়নের শখের টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ইটভাটায় কাঠ,খরি পোড়ানো হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকম্যাজিস্ট্রেট। উপজেলার নেকমরদ ইউনিয়নের এনইবি ব্রিকস ও রাতোর ইউনিয়নে পদ্ম ইটভাটায় জ্বালানী হিসেবে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর বিষয়টির সত্যতা পাওয়ায়। দুই ইটভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আইন অমান্য করে কয়লার পরিবর্তে কাট খরি পোড়ানোর দায়ে ২ ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মাদক সম্রাজ্ঞী ববিতাকে ভ্রাম্যমাণ আদালতে ৭বছর কারাদণ্ড

বালিয়াডাঙ্গীতে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম

রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কেউ রাজাকারী করেছে এমন কোন ইতিহাস নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ড্যাব উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল

​ চীন থেকে এলো সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা

বীরগঞ্জে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে অপসরণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ঘোড়াঘাটে ভিজিএফ কর্মসূচীর আওতায় ২১৯৮৮ জন কার্ডধারী চাল পাচ্ছেন