Wednesday , 17 April 2024 | [bangla_date]

লোকসভা নির্বাচন ভারতে: বাংলাবান্ধা স্থলবন্দর তিন দিন বন্ধ

তেঁতুলিয়া (পঞ্চগড় ) প্রতিনিধি :
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে লোকসভা আসনের নির্বাচনের কারণে টানা তিনদিন সকল প্রকার আমদানি-রফতানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের লোকসভা নির্বাচনের কারণে আজ বুধবার থেকে আগামী শুক্রবার (১৭ থেকে ১৯ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল ধরণের আমদানি-রফতানি ও ইমিগ্রেশনের যাত্রীপারাপার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতের জলপায়গুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্যামা পারভীন। গত মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে এ বিষয়ে একটি নথি আমাদের হাতে এসেছে। আশা করছি আগামী ২০ এপ্রিল থেকে এই ইমিগ্রেশনের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।
জানা গেছে, আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি, আলীপুরদুয়ার ও কোচিবহার লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে আমরা একটি নথি পেয়েছি। এটি বাংলাদেশের কোন নির্দেশনা না। যেহেতু ভারত সরকারের পক্ষ থেকে এই নির্দেশানা প্রদান করেছে, তাই তারা এই সময়ে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার কোন ট্রাক আসা যাওয়া করতে দিবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনব্যাপী ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে বার্ষিক শিখন ও প্রতিফলন কর্মশালা এবং বৃক্ষরোপন কর্মসূচী পালিত

ফের দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা  খনি থেকে উত্তোলন শুরু

ফের দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলন শুরু

বীরগঞ্জে পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মেয়াদ উত্তীর্ণ রং ব্যবহার, দিনাজপুরে ইউসুফ বেকারীকে জরিমানা

তেঁতুলিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

সবুজ পাতার ফাঁকে আম্র মুকুলের মৌ মৌ গন্ধে মুখর বীরগঞ্জ

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নবাবগঞ্জে কিশোরীর শয়ন  ঘরে ঢুকে ছুরিকাঘাত

নবাবগঞ্জে কিশোরীর শয়ন ঘরে ঢুকে ছুরিকাঘাত

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু