Tuesday , 9 April 2024 | [bangla_date]

শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় হাফেজিয়া, কওমী ও আলিয়া মাদ্রাসার ১১৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন/কেরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল দিনব্যাপী পাকেরহাট গণগ্রন্থাগারের আয়োজনে গণগ্রন্থাগার চত্বরে এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সম্মানী ও ক্রেস্ট বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহয়ের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী। এই অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ আমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ নেওয়াজ টেংকু, পাকেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ হাফেজ মাওলানা মো: ওসমান গণি, জমিরউদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক জীতেন্দ্রনাথ রায়, পাকেরহাট গণগ্রন্থাগারের সভাপতি রাশেদ মিলন ও সাধারন সম্পাদক এড.আসাদুজ্জামান শাহ, গণগ্রন্থাগারের সদস্যবৃন্দ ও প্রমুখ।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় উপজেলার প্রায় ৩৭টি প্রতিষ্ঠানের ১১৭ জন শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। তিন ক্যাটাগরীতে বিজয়ী ৯ জনকে সম্মানী ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আল সাদিদের ইন্তেকাল

পঞ্চগড়ে তিনদিন পর ঝলমলে রোদে জনমনে স্বস্তি ফিরে এসেছে

আওয়ামীলীগের মত লুটপাট করে ক্ষমতায় যাওয়া যাবে না —– বিএনপি নেতা পিনাক চৌধুরী

আমাদের সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয় —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁওয়ে সদর উপশাখা IFIC ব্যাংকের মধুমাস ও ফল উৎসব অনুষ্ঠিত

রাজনৈতিক ভাবে অসুস্থ বিএনপির সুস্থতার কোন সম্ভাবনা নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিএনপি রোডমার্চ এখন ব্যাক মার্চে পরিণত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পীরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধানক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের বিশেষ মতবিনিময়