Wednesday , 10 April 2024 | [bangla_date]

শীঘ্রই দিনাজপুরে ভিসা প্রসেসিং সেন্টার ও বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন চালু হবে ——- ভারতের সহকারী হাইকমিশনার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি ঃ ভারত বাংলাদেশ ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে সুসম্পর্ক দীর্ঘ দিনের। বন্ধুত্বের অটুট সম্পর্কে সবসময় একে অপরের পাশে থেকেছে উল্লেখ্য করে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, অর্থ নৈতিকভাবে এ অঞ্চলে বিরল স্থল বন্দর গুরুত্ববহন করে। এখন রেলওয়ের মাধ্যমে আমদানী-রপ্তানী কার্যক্রম চালু আছে।
হাইকমিশনার বলেন , এই স্থলবন্দরটি অর্থনৈতিক গুরুত্ব বহন করে। এই বিরল-রাধিকাপুর স্থল বন্দর দিয়ে পাসপোর্ট ধারী যাত্রীদের চলাচলেও ব্যবপক সম্ভাবনা ও দিনাজপুরে ভারতীয় ভিসা সেন্টার চালুর সম্ভাবনা রয়েছে। এখন উন্নয়ন কাজ চলমান রয়েছে। গত ২০১৯ সাল করোনা কালীন সময় থেকে এই ইমিগ্রেশনটি বন্ধ আছে। তাই অচিরেই দিনাজপুরে ভিসা প্রসেসিং সেন্টার এবং বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন চালু করার ব্যপারে কাজ চলছে।
রোববার বিকেল সাড়ে ৫ টায় বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলার পাকুড়া ও ভারতের রায়গঞ্জ জেলার রাধিকাপুর অংশে বিরল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এর আগে বিরল স্থলবন্দর ও রেলওয়ে লাইন পরিদর্শন করেন ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
এ সময় বিরল স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহীদুর রহমান পাটোয়ারী মোহন, পরিচালক মনোজ দাস, আজিজুল ইকবাল চৌধুরী, বিরল উপজেলা আওয়ামীলীগের লীগের সভাপতি আলহাজ সিদ্দিকী সাগ, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোলে খাদ্য গুদামে ১ মেঃ টন ধান ক্রয়ের মধ্যে দিয়ে শেষ হলো সংগ্রহ অভিযান

কাহারোলে খাদ্য গুদামে ১ মেঃ টন ধান ক্রয়ের মধ্যে দিয়ে শেষ হলো সংগ্রহ অভিযান

কুয়াশার সাথে হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দিনাজপুরবাসী

বীরগঞ্জে হিমাগারগুলোতে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বীরগঞ্জে সার্ভিস ডেক্স ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ যুবক হাসপাতালে

রানা প্লাজা ট্রাজেডির ৮ বছর.. কেমন আছেন রাণীশংকৈলের স্বজনহারা তিন পরিবার !

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত

দিনাজপুরে অটিজম শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ