Saturday , 6 April 2024 | [bangla_date]

শেষ মুহুর্তে হিলিতে জমে উঠছে ঈদবাজার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের হিলিতে জমে উঠেছে ঈদবাজার। ঈদের কেনাকাটায় সরগরম। ক্রেতাদের ভীড় দাম একটু বেশী হলেও প্রিয়জনদের মুখে হাসি ফুটোতে সবাই ছুটছে মার্কেটগুলোতে শখ আর স্বার্ধের ফারাকে কিছুটা বিপাকে নিম্মআয়ের মানুষেরা।
শুক্রবার সরকারি ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে দিনাজপুরের হিলির ঈদবাজার। স্থানীয় ক্রেতা ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছেন ঈদবাজার করতে। জুমার দিন তাই সকাল থেকেই বাড়ছে ক্রেতাদের সংখ্যা। কেউ আসছেন তৈরি পোশাক কিনতে। আবার কেউ আসছেন মসলাপাতি কিনতে।
ক্রেতারা বলছেন,সরকারি ছুটি থাকায় তারা ঈদবাজার করতে হিলিতে এসেছেন। এ দোকান সে দোকান ঘুরে ঘুরে দেখছেন। পছন্দ ও দরদামে মিললে কিনবেন।
আর বিক্রেতারা বলছেন,প্রতিবছর রোজার ঈদের ১০ থেকে ১৫ রোজা পার হলে বিক্রি বাড়তে থাকে। এবারও তাই হচ্ছে। ফলে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে।
হিলি বাজারে নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত দোকানগুলো। দোকানিরা হরেক রকমের ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন। নানা ডিজাইনের নতুন নতুন ঈদ পোশাক সাজিয়ে ক্রেতা আকর্ষণের প্রতিযোগিতা শুরু করেছে দোকানিরা।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। ক্রেতারা ভিন্নভিন্ন শপিংমল ঘুরে ঘুরে তাদের পছন্দের পোশাক,জুতো, কসমেটিকসসহ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিবছরের ন্যায় এবছরও কেনাকাটায় তরুণী ও গৃহবধূদের প্রাধান্যই বেশি।
এবারের ঈদে সীমান্তবর্তী এই উপজেলার বাজারে প্রায় ৩০ কোটি টাকার পোশাক,কসমেটিক্স এবং মসলা জাতীয় পণ্য কেনাবেচার আশা করেছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আদিবাসি শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাবেদের হত্যকারীদের বিচারের দাবিতে জাবেদের মরদেহ রাস্তায় রেখে সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ

পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সবজি চাষে বিপ্লব, দাম নিয়ে হতাশ চাষিরা

বীরগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বোদায় যুব ইউনিয়নের সভাপতি মানিক সম্পাদক মামুন নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তার তানভীরকে আদালতে আনা হয়েছে

ঠিক নেতৃত্ব বেছে নিতে না পারলে সামাজিক বিপর্যয় দেখা দিবে যে টা থেকে আমরা কেউ রক্ষা পাবো না ——–নৌপরিবহন প্রতিমন্ত্রী

আমাদের সময় এর ১৯তম বৎসর পদার্পনের প্রতিষ্ঠাবার্ষীকি পালন

বিরলে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এবং লিফলেট বিতরণ