Sunday , 14 April 2024 | [bangla_date]

হরিপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা : উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সময়ের পরিক্রমায় আরেকটি বছরকে বরণ করে নিলো হরিপুর উপজেলাবাসী।
আজ রবিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় আরেকটি বাংলা বছর ১৪৩১। জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণি-নারী-পুরুষ নির্বিশেষে সকলে পুরোনো বছরকে বিদায় জানিয়ে স্বাগত জানান নতুন বছরকে। আবহমান বাংলার বৈচিত্র্যময় গানে-রঙে মাতে উৎসব।

নববর্ষ উপলক্ষে আজ সকাল ১০ টায় উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি প্রমুখ ।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। একই সাথে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ঘোড়া, গরু, মহিষের গাড়ি ও ছোট বড় সকলের বিভিন্ন বাঙালি সাজের মাধ্যমে শোভাযাত্রাটি ছিল চোখে পড়ার মত।

এ সময় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য এবং আমাদের প্রাণের একটি উৎসব। এই দিনটির মাধ্যমে আমরা আমাদের বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখি। গ্রামীণ বাংলার আবহমান জীবনকাল সম্পর্কে ফুটিয়ে তোলা হয় এই দিনটির মাধ্যমে। এছাড়াও দেশের সকল স্তরের মানুষের প্রতি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন জেলা সম্পাদক আলতাফুজ্জামান

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে নিজ উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বদলি উপজেলাবাসীর ক্ষোভ

কাহারোলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল মহামারিতেও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ থেমে নেই

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় লেগে মোটরসাইকেল চালক নিহত

মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্ত দেয়ার শপথ গ্রহন

বীরগঞ্জে লিচু পাড়তে গিয়ে বি’দ্যুৎ স্পৃ’ষ্ট হয়ে শ্রমিকের মৃ’ত্যু

পীরগঞ্জে রংধনু বহুমুখী সমবায় সমিতির অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বোচাগঞ্জে ১২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর ফেরত নিল শিক্ষা অফিস

রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে রাণীশংকৈল গোরক্ষনাথ মন্দির !