Monday , 15 April 2024 | [bangla_date]

হরিপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৫ জনসহ ৯জনের মনোনয়ন দাখিল

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিলে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫জনসহ ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, আওয়ামীলীগ সম্পাদক এস এম আলমগীর, সাবেক উপজেলা চেয়ারম্যান একে এম শামীম ফেরদৌস টগর ও বর্তমান ভাইস চেয়ারম্যন আব্দুল কাইয়ুম পুস্প, আমগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন ও উপজেলা কৃষক লীগ সভাপতি রিয়াজুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন আসিয়া বেগম ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোকাররমা চৌধুরী বাবলী।

তফশীল ঘোষনার পর থেকে কমর বেধে বেশ জোরে শোরেই এ সকল প্রার্থী গ্রামগঞ্জে গিয়ে ভোটরদের সাথে মতবিনিময় করে এলাকার উন্নয়নের কথাবলে ভোটের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
তফসিল অনুযায়ী আজ ১৫ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ৮মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে পুলিশের প্রেস ব্রিফিং ৬ ঘন্টার মধ্যে গৃহবধু হত্যাকান্ডের রহস্য উদঘাটন \ স্বামী আটক

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ অাসলাম এর নিজ উদ্যোগে দূর্গা পূজা উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরন

পীরগঞ্জে ফসলী জমিতে আবাসন প্রকল্প বন্ধে গন আবেদন

সেতাবগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অসময়ের বৃষ্টিতে বিভিন্ন ইট ভাটায় কোটি টাকার ক্ষতি

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩

বাবুল সভাপতি রানা সম্পাদক পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সেমিনার ও র‌্যালী

বোচাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

প্রহসনের নির্বাচন বর্জনের দাবীতে দিনাজপুরে বিএনপির লিফলেট বিতরণ