Monday , 8 April 2024 | [bangla_date]

হরিপুর থানা হেফাজতে যুবদল নেতার মৃত্যু

হরিপুর( ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম আলী (৪০)র মৃত্যুর অভিযোগ উঠেছে ।

সোমবার আনুমানিক দুপুর দেড়টার দিকে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। তবে পুলিশের অভিযোগ দুপুরে আদালতে পাঠানোর সময় আকরাম হোসেন অসুস্থতা হয়ে পড়লে তাকে দ্রুত হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান খান তাকে মৃত্যু ঘোষণা করেন।

মৃত আকরাম আলী হরিপুর সদর উপজেলার দেহট্র গ্রামের তোয়াব আলীর ছেলে ও হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব।

পুলিশ জানায়, রবিবার রাত ৮টার সময় মাদক সেবনের অভিযোগে আকরাম হোসেনসহ ৫জনকে আটক করে থানায় নিয়ে আসা হয় ।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সোমবার দুপুরে আদালতে পাঠানোর সময় আকরাম আলীর অসুস্থতা দেখা দিলে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।

মৃতের স্ত্রী ফাতেমা আক্তার সাংবাদিকদের জানান,গত রবিবার তারাবীর নামাজের সময় পুলিশ তাকে সহ আরো কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় । নিহত আকরাম আলী দীর্ঘদিন যাবত হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

জানতে চাইলে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, আকরাম আলীকে মাদক মামলায় গ্রেফতার করা হয়। আদালতে নেওয়ার পথে তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলিতে বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের বৈঠক

ঈদুল ফিতরে ১০ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে পিঁড়িতে বা খাটে বসে চুল দাড়ি কাটার দৃশ্য !

পীরগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ হাজার দুই শত জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

সভাপতি প্রদীপ-সম্পাদক কামাল রাণীশংকৈলে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

প্রধান মন্ত্রীর মূখ্য সচিবের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন

বাংলাদেশকে করদরাজ্য বানানোর জন্য একাত্তরে ভারত সহযোগিতা করেছিল -পঞ্চগড়ে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান

ঠাকুরগাঁওয়ে রাসেল গিনেস বুকে ৪ বার নাম লেখালেন !

রাণীশংকৈলে জামায়াতে ইসলামী’র উঠান বৈঠক