Wednesday , 3 April 2024 | [bangla_date]

হিলিতে সেমাই তৈরিকার খানায় ৪ জনকে জরিমানা

হাকিমপুর প্রতিনিধি\ পবিত্র ঈদুল ফিতরকে সামনে অতিরিক্ত লাভের আসায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে লাইসেন্স বিহীন অবৈধ কারখানা গড়ে তুলে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই তৈরির অভিযোগে চারটি কারখানা মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় লাইসেন্স বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন জানান, উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আসায় লাইসেন্স বিহীন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে দীর্ঘ দিন থেকে এমন অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিনা লাইসেন্সে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই তৈরি অভিযোগে চারজন কারখানা মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ উন্নয়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ———-হুইপ ইকবালুর রহিম এমপি

দিনাজপুর ইনষ্টিটিউটের ৩০তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বোচাগঞ্জে দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নি সংযোগের প্রতিবাদে শান্তি সমাবেশ

বিরলে ইউপি নির্বাচন পরবর্ত্তী সহিংসতার ঘটনায় প্রার্থীসহ ২৮ জনের নামে মামলা, গ্রেফতার-২

১৯৭১ সালে মেজর জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়ে পালিয়ে যাননিঃ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন —– ডাঃ এজেডএম জাহিদ হোসেন

কাহারোলে হিমাগারের ফ্যান ছিড়ে  পড়ে মহিলা শ্রমিক আহত

কাহারোলে হিমাগারের ফ্যান ছিড়ে পড়ে মহিলা শ্রমিক আহত

জেলা কৃষকলীগের আহয়ক কমিটি গঠন

আমনখেতে পোকার আক্রমণ, কাজ হচ্ছে না কীটনাশকেও

বোচাগঞ্জে এলইডি লাইট ও অদক্ষ চালকের হাতে অটো রিক্সায় ঘটছে সড়ক দূর্ঘটনা