Tuesday , 30 April 2024 | [bangla_date]

হিলি সীমান্তে দুই কেজি কোকেন উদ্ধার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের হিলি সীমান্তের ডাংগাপাড়া চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি কোকেন উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যাটালিয়নের ২০ বিজিবির সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় হতে ছেড়ে আসা হিলিগামী বাস শাহী এন্টারপ্রাইজের একটি বাস তল্লাশি করে মালিকবিহীন এসব কোকেন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি বাসে কিছু অবৈধ মালামাল আসবে। পরে সেখানে সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরে একটি বিশেষ টহল দল ডাংগাপাড়া এলাকায় অবস্থান করেন। এমতাবস্থায় শাহী নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করেন বিজিবির সদস্যরা। অভিযানে দুই কেজি কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ সভা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শেখ হাসিনার সরকার আছে ও থাকবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর বেকারী মালিক সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

করলার চাষ দাম বেশি থাকায় কৃষকের মুখে হাসি

হলিল্যান্ড স্কুল দিনাজপুর এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পৌর স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় হুইল চেয়ার পেলেন অসহায় প্রতিবন্ধী তোরাব

ঠাকুরগাঁওয়ে দু্ই হাজার ৮৮০ পিস ইয়াবাসহ আটক-২

চাকুরী জাতীয়করণের দাবীতে আটায়ারীতেএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর মেডিকেল কলেজে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

অরবিন্দ শিশু হাসপাতালের উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত