Wednesday , 24 April 2024 | [bangla_date]

হিলি সীমান্ত পরিদর্শনে সেনা, নৌ, বিমান বাহিনীর প্রতিনিধি দল

হাকিমপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করলেন সেনা, নৌ, বিমান বাহিনীর ৭৮ সদস্যের একটি প্রতিনিধি দল। ঢাকাস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ এর এএফডাবøæসি কোর্সের শিক্ষা সফরের অংশ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশিদ এর নেতৃত্বে ৭৮ সদস্যের একটি প্রশিক্ষনার্থী দল হিলি সীমান্তে আসেন।
সোমবার দুপুর দেড় টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটে পৌঁছালে ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জয়পুরহাট- ২০ বিজিবির অধিনায়ক তানজিলুর রহমান। এরপর ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশিদ হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্য রেখায় ভারতের ৬১ ব্যাটালিয়ানের বিএসএফের সহকারী অধিনায়ক প্রেম বিসোয়াতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রতিনিধি দলটি সীমান্ত দিয়ে দুদেশের মাঝে আমদানি-রপ্তানি বানিজ্য,পাসপোর্ট যাত্রী পারাপারসহ বিজিবি ও বিএসএফের কার্যক্রম সম্পর্কে অবগত হন। এরপর প্রতিনিধি দলটি বিজিবির হিলি আইসিপি ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে বিজিবির সাথে বৈঠক করে বগুড়া ক্যান্টনমেন্ট এর উদ্দেশ্যে রওনা দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনা পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দিনাজপুরে সপ্তাহব্যাপী বই মেলা শুরু

পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালে অপারেশন কার্যক্রম উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা

বোদায় ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ ——হুইপ ইকবালুর রহিম

লিগ্যাল এইডের মাধ্যমে বিচার প্রার্থী মানুষ যেন বিচার পায় সে ব্যাপারে আরও প্রচার ও তৎপরতা বাড়াতে হবে–রেলপথ মন্ত্রী

ফুলবাড়ীতে মাদক কারবারী মা- ছেলের ছয় মাসের সাজা

পীরগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা

বোদায় তারুণ্যর উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী প্রীতি ফুটবল ম্যাচ