Monday , 1 April 2024 | [bangla_date]

হিলি স্থলবন্দরে টানা ৬দিন আমদানি-রফতানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টানা ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।তবে এসময় দুদেশের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই পারাপার করবেন।
রোববার আমদানি রফতানিকারক গ্রæপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে হিলি বন্দরে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট ছয় দিন ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ এপ্রিল থেকে যথাসময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল বলেন, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি থাকবে।তবে এসময় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেছে এক ইউপি সদস্য! অভিযোগ উপজেলা প্রশাসনে

চিরিরবন্দরে লোকালয়ে ক্ষুধার্ত বানরের ছুটাছুটি

বীরগঞ্জে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

হরিপুরে সরকারি জমি দখলের প্রতিযোগিতা প্রশাসন নিরব

বিভিন্ন দাবিতে দিনাজপুরে খেত মজুর সমিতির মানববন্ধন

বীরগঞ্জে ভর্তি কাজে রোভার স্কাউটদের সেবামূলক কার্যক্রম

করোনায় আক্রান্ত ফিফা সভাপতি

প্রায় দুইশ বছরের ঐতিহ্য নিয়ে দিনাজপুরে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী চরক পূজা ও মেলা মিলন মেলায় পরিনত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ১ জন প্রতারক ডিবি পুলিশের হাতে আটক

বীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন