Tuesday , 14 May 2024 | [bangla_date]

বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আফছার আলীর ব্যাপক গণ সংযোগ

বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আফছার আলীর ব্যাপক গণ সংযোগ

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ২৪কে ঘিরে বোচাগঞ্জে আওয়ামীলীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আফছার আলী ব্যাপক গণ সংযোগ চালিয়ে যাচ্ছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তিনি ভোটারদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে তার ঘোড়া প্রতিক মার্কায় ভোট এবং দোয়া চাইছেন। তিনি নির্বাচিত হলে সকলের সহযোগিতায় অল্প সময়ের মধ্যে উপজেলাবাসীর প্রত্যাশিত উন্নয়ন পূরণ এবং সন্ত্রাস ও মাদক মুক্ত স্মার্ট বোচাগঞ্জ উপজেলা পরিষদ গড়ে তুলবেন। উল্লেখ্য যে, ২০০২ সাথ থেকে ২০১৩ সাল পর্যন্ত সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও ২০১৩ সাথ থেকে ২০২৪ সাল পর্যন্ত আজ অবদি তিনি বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামীলীগকে সুসংগঠিত করার পাশাপাশি বোচাগঞ্জ উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনসহ সাধারণ মানুষের কল্যাণে গুরুত্ব পূর্ণ অবদান রেখেছেন। তিনি আগামী ২১মে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে বোচাগঞ্জ উপজেলাবাসীর প্রত্যাশিত উন্নয়ন পূরণসহ সাধারণ মানুষ উপকৃত হবে এমনটাই প্রত্যাশা করছে ভোটাররা। অপর দিকে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য দিন রাত পরিশ্রম করছে দলীয় নেতাকর্মী, ঘোড়া প্রকিতের সমর্থক ও কর্মীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

নৈতিকতার বিকাশ ঘটাতে পীরগঞ্জে দুদকের শিক্ষা সামগ্রী বিতরণ

মসজিদে বিস্ফোরণ : কমিটির সভাপতি গ্রেফতার

দিনাজপুরে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

বোচাগঞ্জে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে নেশার টাকা না দেওয়ায় মা-বাবাকে মারপিট- ছেলের ৬ মাসের জেল

দিনাজপুরের বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী থেকে ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার

রাণীশংকলৈে সাপরে কামড়ে কৃষকরে মৃত্যু

ঠাকুরগাঁওয়ে উল্লেখযোগ্য কর্মকান্ড ও বিভিন্ন অভিযানিক সাফল্য অর্জন বিষয়ে- পুলিশের সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা