Thursday , 16 May 2024 | [bangla_date]

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবির, আটোয়ারী থানার এসআই রাশেদুজ্জামান, ১৮ ব্যাটালিয়ন ও ৫০ ব্যাটালিয়ন এর প্রতিনিধি হিসেবে গিরাগাঁও ও বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কোমান্ডারদ্বয়, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার , আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, আটোয়ারী প্রেস ক্লাবের সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ । উপজেলায় মাদক, চোরাচালান, সড়ক দুর্ঘটনা, কিশোর গ্যাং , মোবাইল জুঁয়া , ইভটিজিং এবং ১৬ মে বৃহস্পতিবার বার আউলিয়া মাজার ওরশ মোবারক সম্পর্কে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়। বক্তারা আরো বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আটোয়ারী উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিরপেক্ষ,অবাধ ও সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সকল ক্ষেত্রে সময়কে মূল্যায়ন করার আহবান জানান সভার সভাপতি ইউএনও মোঃ শাফিউল মাজলুবিন রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে উপকারভোগীদের নিয়ে গ্রাম বিকাশের ওরিয়েন্টেশন

রাণীশংকৈলে আইপিএল ঘিরে জমজমাট জুয়ার আসর

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে  কলম বিরতি পালিত

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে কলম বিরতি পালিত

উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ।

জেলা পরিষদের চেয়ারম্যানকে পার্বতীপুর জাপা নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মত বিনিময়

রাজনীতিবিদদের জন্য ‘বার্তা’ পাপিয়া দম্পতির এ রায়

নানা আয়োজনে দিনাজপুরে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের বিভিন্ন নেটওয়ার্ক কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটির সাথে মতবিনিময়